×
পাইলটের হার্ট অ্যাটাক, নাগপুরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক: ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। জানা গেছে, আকাশ পথে পাইলটের হার্ট অ্যাটাক হওয়ায় ফ্লাইটটি জরুরি অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীরা সবাই সুরক্ষিত […]

ঢাকা মেট্রোরেল আর স্বপ্ন নয়, বাস্তবেই চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : স্বপ্নের মেট্রোরেল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত ঘুরে এসেছে। আজ শুক্রবার সকালে ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলক চলাচল করে। সকালে স্বপ্নের মেট্রো রেল চলাচল করতে দেখে রাজধানীবাসীর মাঝে ছিলো উচ্ছাস। জনসাধারণকে দুই পাশে দাড়িয়ে করতালি দিতে দেখা গেছে। প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোরেল এ রুটে চলাচল […]

পল্লবীতে গ্যাস লাইনে বিস্ফোরণ: দগ্ধ আরো দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর পল্লবীতে ১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাড়ির নিচে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে দগ্ধ আরো দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন সুমন (৪০) ও রফিকুল ইসলাম (৩৫)। তাঁরা দুইজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় শিশুসহ দগ্ধ সাতজনের মধ্যে তিনজনের মৃত্যু […]

রাজশাহীর দূর্গাপুরে ভিন্ন জাতের ৩ ফসলের আম চাষে নতুন সম্ভবনা

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর দূর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে ভিন্ন জাতের “কাঠিমন” আম চাষে নতুন সম্ভবনায় চাষিরা উদ্বুদ্ধ। এই ফল চাষাবাদে বছরে ৩ বার আমের স্বাদ নিতে পারবে সকল স্তরের মানুষ। বাণিজ্যিক পর্যায়েও রয়েছে অপার সম্ভবনা। রাজশাহীতে কাঠিমন আম উৎপাদন ও বাজারজাতকরণের মেয়াদকাল ধরা হয় মে থেকে জুলাই পর্যন্ত। ব্যতিক্রম কাঠিমন আম। আমের মৌসুম […]

কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে ১২ মার্কিন সৈন্যসহ নিহত ৬০

আর্ন্তজাতিক ডেস্ক:কাবুল বিমানবন্দরের বাইরে গতকাল বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছে। বিমানবন্দরের অ্যাবি গেট যেখানে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল, তার ঠিক বাইরে এই বিস্ফোরণ ঘটে। কাবুলের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা বিবিসিকে বলেছেন , বিস্ফোরণে অন্তত ৬০ ব্যক্তি প্রাণ […]

হাওড়ের হাতছানিতে নিকলী

মোহাম্মদ আলম : থৈ থৈ পানি। যতদুর চোখ যায় পানি আর পানি। ভংয়কর সুন্দর পানি। জীবনদায়ী পানি। হাওড়ের পানি । পানির হাওড়। কিশোরগঞ্জের নিকলী হাওড়ের কথা বলছিলাম। একটি দুই মাল্লাইয়া খোলা নাউয়ে ভাসান দিতে এক ঝাকুনিতেই মনেও দোলা লাগলো। এ জন্যই হয়ত হাওড়ের প্রতি দূর্ণিবার আকর্ষন অনুভব করেছি। একই বলে জলের টান। না না হয়ত […]

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হতে দেব না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না। তিনি খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী পুনরোল্লেখ করেন। প্রধানমন্ত্রী আজ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত […]

শিক্ষা প্রতিষ্ঠান ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। জানা গেছে, সংক্রমণের হার ৭-৮ শতাংশ থাকলেও খুলবে […]

জিয়া কোথায় যুদ্ধ করেছেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নেই। বৃহস্পতিবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন। তিনি গণভবন […]

মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন ভবনের মালিক ফুল মিয়ার দুই স্ত্রী রওশন আরা বেগম (৭০) ও রিনা বেগম (৫০), রিনা বেগমের ছেলে […]

পাবজি-ফ্রি ফায়ার বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অনলাইনভিত্তিক গেম পাবজি ও ফ্রি ফায়ারকে ক্ষতিকারক উল্লেখ করে দেশে এসব গেমস বন্ধ করতে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বুধবার বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। একইসাথে অনলাইন প্ল্যাটফর্মে লাইকি, টিকটক, বিগো লাইভ সহ এসব ক্ষতিকর অ্যাপ দেশ থেকে বন্ধ ও লিংক সরিয়ে নেয়ার জন্যও চিঠি দেয়া […]

‘সচিবালয়ের চারদিকে এত বিলবোর্ড-পোস্টার দেখে ভয় হয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চায় সকল ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা। আসলে তোয়াজ করার ফল এবং পরিণতি শুভ নয়। অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে। কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে, শ্লোগান দেয়, প্রশংসা করে। আমি […]

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৬০), একই গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৫০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন […]

‘কারো পৌষ মাস কারো সর্বনাশ’ প্রবাদের বাস্তব উদাহরন পদ্মা

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : যুগ যুগ থেকে একটি প্রবাদ “কারো পৌষ মাস কারো সর্বনাস” বেশ প্রমান বহন করে চলেছে। ৬ ঋতুর দেশ বাংলাদেশ। রূপ বৈচিত্রে বিশ্বের ভৌগলিক ভাবেই সুনামের স্থানে রয়েছে। নদী মাত্রিক এই দেশটি প্রাকৃতিক দৃশ্যকে আরো মনো মুগ্ধকর করে তুলেছে। কখন এই প্রবাদ বাক্যটির মানুষের কাছে নীম তেতো মনে হয়। চলমান মৌসুমে […]

চার বছর পরও অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকটের চার বছর পার হলেও প্রত্যাবাসনে কোনো অগ্রগতি নেই। মিয়ানমারে প্রায় গৃহযুদ্ধাবস্থা বিরাজ করায় বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। জেনারেলরা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। রোহিঙ্গা নিয়ে তাদের আলোচনার সময় নেই। একই কারণে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনায় স্থবির হয়ে আছে। সামরিক শাসন এবং আফগানিস্তানে নতুন করে […]

একনেকে ৫৪৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আট প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে তিন হাজার ৩৩৩ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে দুই হাজার ৬১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি ব্যয় […]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন […]

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ তিন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২৩ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে […]

দ্বিতীয় ডোজ ১৫ দিনে দেওয়া যায় কিনা, খতিয়ে দেখতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়ার সময়ের ব্যবধান এক মাস থেকে কমিয়ে ১৫ দিন করা যায় কিনা, তা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী […]

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’, মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এখন থেকে প্রতিবছর দেশে ১৮ অক্টোবর জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ পালন করা হবে। সোমবার (২৩ আগস্ট) প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভা বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে শেখ রাসেল দিবস। শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে […]

1 41 42 43 44 45 77