×

ঢাকা মেট্রোরেল আর স্বপ্ন নয়, বাস্তবেই চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : স্বপ্নের মেট্রোরেল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত ঘুরে এসেছে।

আজ শুক্রবার সকালে ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলক চলাচল করে। সকালে স্বপ্নের মেট্রো রেল চলাচল করতে দেখে রাজধানীবাসীর মাঝে ছিলো উচ্ছাস। জনসাধারণকে দুই পাশে দাড়িয়ে করতালি দিতে দেখা গেছে।

প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে।

অনেকেই বলেছেন, তারা দীর্ঘদিন ধরে মেট্রো রেল চলাচলের এ দৃশ্য দেখার জন্য অপেক্ষায় ছিলেন।