নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, জকিগঞ্জে আমরা ইতোমধ্যে প্রায় ৬৮ পিসিএফ (প্রতি বর্গ ইঞ্চি) […]
নিজস্ব প্রতিবেদক ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সব কিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। সড়কপথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেনছা মুজিব’ পদক প্রদান করেছেন। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা, কৃষি ও পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য এ বছর পাঁচজন বাংলাদেশী নারীকে […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের ৮ই আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাক নাম ছিল রেনু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের […]
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী যুবলীগের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। তবে যুবলীগের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি একজন ওসির দলীয় স্লোগান দেয়া নিয়ে করা ফেসবুক লাইভের […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশে চীন থেকে সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘চীনের সাথে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। ইতোমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরো ছয় কোটি ডোজ টিকার চুক্তি করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই অনুমোদন দিয়েছেন।’ শনিবার […]
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের করোনা ভাইরাসের গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে এ গণটিকা দান কর্মসূচি শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত। এতে ৩২ হাজার ৭০৬ জন টিকাদান কর্মী ও ৪৮ হাজার […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ জানিয়েছিলেন, জিমিকে যেকোনও সময় গ্রেফতার করা হবে।
স্পোর্টস ডেস্ক: ১২ বলে দরকার ২৩ রান। ১৯তম ওভারেই যেন ম্যাচটা জিতিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ে দিলেন মাত্র ১ রান। শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ২২ রান। মেহেদী প্রথম বলে ছক্কা হজম করলেও শেষটা ব্যাপক দাপটের। পরের পাঁচ বলে দিলেন মাত্র ৫ রান। ১০ রানের রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ। আর তাতে রচিত হলো […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা যায়, এদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বের হয়ে আসার পর সন্ধ্যা ৭টার কিছু আগে চয়নিকার গাড়ি আটকায় ডিবি পুলিশ। সেখানে অনেক্ষণ তার সাথে কথা বলেন ডিবির কর্মকর্তারা। পরে হেফাজতে নেয়া […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরো পাঁচ দিন তথা আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় বিধিনিষেধ বাড়ানোর এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক […]
নিজস্ব প্রতিবেদক: কঠোর বিধিনিষেধ অমান্য করে গাজীপুরে যাত্রী পরিবহন করায় দূরপাল্লার কমপক্ষে ৪০টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। এসব বাস আটক করে নগরের কোনাবাড়ী এবং চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে রাখা হয়েছে। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, চলমান লকডাউনে দিনের বেলায় চেকপোস্টে গণপরিবহন চলাচলে কড়াকড়ি থাকলে ও রাতের বেলায় চেকপোস্টে কিছুটা শিথিল থাকে। […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: শনিবার থেকে ছয় দিনে সারা দেশে ৩২ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফাইল ছবি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদানের পরিসর বাড়াতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে ৭ আগস্ট সারা দেশের ১৫ হাজারের বেশি টিকাদান কেন্দ্রে প্রায় ৩২ লাখ মানুষকে দেয়া হবে প্রথম […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: পূর্ব ঘোষিত করোনাভাইরাসের টিকাদান ক্যাম্পেইন সীমিত ঘোষণা করা হয়েছে। টিকা সল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘আগামী ৭ থেকে ১২ই আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকা সল্পতার কারণে সীমিত করা হয়েছে। আপাতত শুধু ৭ আগস্ট একদিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও […]
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মোড়লসম দেশ অস্ট্রেলিয়া। যাদের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতে চার বারের সাক্ষাতে একটিও জয় নেই। তবে এসব পরিসংখ্যান এখন কেবলই ইতিহাস। কারণ মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাঙ্গারু বাহিনীর বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জয় পেয়েছে বাংলার দামাল ছেলেরা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও আজ (৪ আগস্ট) পাঁচ উইকেটের বড় […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করেন র্যাব সদস্যরা। এসময় তার বাসা থেকে বিপুল পরিমান মাদক জব্দ করা হয়। এর আগে বিকালে পরীমনির বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযান চালানোর পর তাকে সেখান থেকে আটক করা […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:করোনাভাইরাস প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি ঘরের বাইরে বের হতে পারবেন না বলে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে তার এমন বক্তব্যের সঙ্গে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ আগস্ট) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো […]
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আজ বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ পাকা এলাকায় এ ঘটনা ঘটে। একটি বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা। পাকা ইউপির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, আজ বেলা ১২টার পর সুন্দরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা গ্রামের একটি বৌভাতের […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামের একটি ভুঁইফোড় সংগঠন গড়ে তুলে সংগঠনের সভাপতি দাবিদার মনির খান ওরফে দর্জি মনিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচর থানায় মঙ্গলবার ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি এই মামলা করেন। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দর্জি মনিরের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পুঁজি ছিল মাত্র ১৩১ রানের। সামনে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ। টি-টোয়েন্টিতে এমন পুঁজি নিয়ে যে কোনো দলের সঙ্গেই তো লড়াই করা কঠিন! কিন্তু সেই কঠিন কাজটিই করে দেখাল বাংলার টাইগাররা। অসিদৈত্য বধ হলো ইতিহাস গড়ে। টেস্ট, ওয়ানডেতে জয় পেলেও টি-টোয়েন্টিতে এতদিন অধরাই ছিল অস্ট্রেলিয়া। অবশেষে স্বপ্নপূরণ হলো। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে […]
