×
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসা বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। […]

হেলেনা জাহাঙ্গীর আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: আওয়ামী লীগের নারী ও শিশু বিষয়ক উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে তাকে গুলশানের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাবের একটি দল। এর আগে রাত আটটা থেকে তার বাসায় অভিযান শুরু করে র‌্যাব। তাকে আটকের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন র‌্যাবের একজন কর্মকর্তা। জিজ্ঞাসাবাদের জন্য […]

করোনায় আরও ২৩৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এবং আক্রান্ত হয়ে মৃত্যু দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ২৫৫ জনে। বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে […]

শিমুলিয়া-বাঙলাবাজার নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক: ফের কঠোর লকডাউনের ঘোষণায় দিশেহারা মানুষ। দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীদের উপচে পড়া ভিড়। চাপ রয়েছে উভয়মুখী। একদিকে মানুষ কর্মস্থলে ফিরছে, অপরদিকে বিভিন্ন প্রয়োজনে ছুটছে বাড়িতে। এতে করে শিমুলিয়া-বাঙলাবাজার নৌরুটে উভয়মুখী যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুন। এদিকে যাত্রীর চাপ ও ভাড়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া-বাঙলাবাজার নৌরুটে ছয়টি ফেরিতে পণ্যবাহী, ব্যক্তিগত ও […]

সিলিন্ডার প্রতি ১০২ টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৮৯১ টাকা থেকে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়েছে। এটি সর্বোচ্চ খুচরা মূল্য, যা আগামী ১লা আগস্ট থেকে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি […]

টিকার বয়সসীমা ২৫ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা টিকা নেয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। ফলে এখন থেকে সর্বনিম্ন ২৫ বছর বয়স হলেই সাধারণ নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন। বয়সের নতুন সীমা নির্ধারণ করে টিকার জন্য নিবন্ধনের সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, দেশে গত ৭ই ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য […]

বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: গত ২৪ ঘণ্টায় আরো ১৫৩ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়। স্বাস্থ্যসেবা অধিদপ্তরের জেনারেলের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত প্রায় ৫৫৭ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ঢাকার বাইরে ১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জানুয়ারি থেকে প্রায় ২ হাজার ৯৮ জন ডেঙ্গু […]

সাগরে ৭ ট্রলার ডুবি, নিখোঁজ ২০

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় অন্তত সাতটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আজ মঙ্গলবার বিভিন্ন সময়ে ঘটা এই ডুবিত প্রায় ২০ জেলে নিখোঁজ রয়েছেন। আর উপজেলার চাম্বল ইউনিয়নের উপকূলীয় এলাকা থেকে স্থানীয় জেলেদের প্রচেষ্টায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। যার নাম-পরিচয় জানা যায়নি। সর্বশেষ পাওয়া খবরে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড। […]

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‌্যাম্পে পাহাড় ধস ও পানিতে ডুবে শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ‌্যে একজন শিশু রয়েছে। সে পানিতে ডুবে মারা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারে পাহাড় ধস রোধে নেই টেকসই […]

করোনায় সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৫৮ জন। এ পর্যন্ত এটিই মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৪ হাজার ৯২৫ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর […]

ইউনিয়ন পরিষদে কেন্দ্র, জাতীয় পরিচয়পত্র দেখালেই দেয়া হবে টিকা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: টিকাদান কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ই আগস্ট থেকে ইউনিয়ন পরিষদে কেন্দ্রে টিকা দেয়া যাবে । টিকা দিতে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। জাতীয় পরিচয়পত্র দেখালেই টিকা দেয়া হবে। আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। বৈঠকে তারা ছাড়াও স্বাস্থ্য সচিব, আইজিপি, বিজিবি প্রধানসহ […]

ফোনালাপ ফাঁস নিয়ে যা বললেন ভিকারুননিসার অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাভবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর মধ্যকার ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। এতে দেখা যায় অধ্যক্ষ এক পর্যায়ে বলেন, ‘আমি বালিশের নিচে পিস্তল রাখি। কোনো … বাচ্চা যদি আমার পেছনে লাগে আমি কিন্তু ওর পেছনে লাগব, আমি শুধু […]

এবার এসএসসি-এইচএসসি পরীক্ষা তিন বিষয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সময় ও নম্বর কমিয়ে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক কোনো বিষয়ে পরীক্ষা নেয়া হবে না। তবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দিয়ে ফলাফলে যোগ করা হবে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক […]

করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোতেই রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছ। এর আগে দেশে চলতি বছরের ১৯শে জুলাই ২৩১ জনের মৃত্যুর রেকর্ড ছিল। নতুন মৃত্যু নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৫২১ জনে। নতুন করে রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। […]

সিলেট-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ৫ই আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। ছয় জন আইনজীবী ও সালেহ আহমেদসহ ওই এলাকার সাত জন ভোটারের দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে আদালত এ আদেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এরআগে […]

রোমাঞ্চের জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ১৮ বলে দরকার ২৮ রান। মায়ার্সের ওভারের শেষ তিন বলে চার হাঁকিয়ে ম্যাচ বাংলাদেশের মুঠোয় নিয়ে আসেন শামীম হোসেন পাটোয়ারি। শেষটাও করেন তিনি। ৬ বলে দরকার যখন ৫। প্রথম বলেই সপাটে চার। পরের বলে সিঙ্গেল। নবাগত শামীমের হাত ধরেই বলতে গেলে রোমাঞ্চের এক জয় পেল বাংলাদেশ। রোববার হারারেতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে […]

করোনায় ২২৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে। রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত […]

‘সীমিত আকারে’ আজ থেকে খোলা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে খুলছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এড়াতে শুক্রবার থেকে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন হবে ‘সীমিত আকারে’। গ্রাহকদের জন্য প্রতিদিন মাত্র সাড়ে তিন ঘণ্টার জন্য ব্যাংক খোলা রাখা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২৫ জুলাই […]

১৮ বছর হলেই যারা টিকা পাবেন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:ফ্রন্টলাইন ওয়ার্কারদের পরিবারের যেসব সদস্যের বয়স ১৮ বছর বা তার বেশি তারা সবাই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, ‘আমরা নির্দেশনা দিয়েছি, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে; ডাক্তার, নার্স, আর্মি, পুলিশ, নেভি, শিক্ষক-ছাত্র, তাদের আগে টিকা দেয়ার জন্য। তাদের পরিবারের যারা ১৮ বছর এবং তার ঊর্ধ্বে, তাদেরও এর আওতায় নিয়ে আসব। এ […]

করোনায় আরও ১৯৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশে একদিনে করোনায় আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৪৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এ যাবতকালে একদিনেন সর্বোচ্চ। এটা চলতি জুলাই […]

1 48 49 50 51 52 77