নিজস্ব প্রতিবেদক, ঢাকা : এটাই ক্রিকেটিয় সৌন্দর্য। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে সেই সাকিব এনে দিলেন ৩ উইকেটের জয়। সাকিব মানেই বাংলাদেশ । সাকিব মানেই বিজয়। আরো একবার তা প্রমাণিত হলো। ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়। হারারেতে যে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিতে পেরেছে বাংলাদেশ। সর্বশেষ ১২ বছর […]
নিজস্ব প্রতিবেদক: অভিনেতা মোশাররফ করিমসহ ৫জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী ও আইন পেশাকে অসম্মান করায় তার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন কুমিল্লা বারের ১০ আইনজীবী। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ বাদী পক্ষের শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পিআইবিতে তদন্ত করে আগামী ১৮ ই আগস্ট প্রতিবেদন […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২২৫ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃত হয়েছে ১৭ হাজার ৮৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের […]
নিজস্ব প্রতিবেদক,রংপুর: রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। রোববার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদিপুকুর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেলফি পরিবহনের একটি […]
নিজস্ব প্রতিবেদক ঢাকা: আগামী ২৩শে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সরকার ঘোষিত লকডাউনের সময় গার্মেন্টসহ সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার বিজিবি-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২৩শে জুলাই থেকে ১৪ দিনের লকডাউন আরো কঠোর হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে ঈদুল […]
স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে আলো ছড়ালেন লিটন দাস। সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশকে এনে দিলেন ৩৭৬ রানের লড়াকু পুঁজি। এরপর বল হাতে ৫ উইকেট নিয়ে ঝলক দেখালেন সাকিব আল হাসান। দেশসেরা ক্রিকেটারের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে […]
নিজস্ব প্রতিবেদক ঢাকা: রাত থেকেই বাড়তে শুরু করেছে যানজট। বেলা যত বাড়ছে যানজটে দাঁড়িয়ে থাকা গাড়ির সারিও ততই দীর্ঘ হচ্ছে। ‘লকডাউন’ শিথিলের দ্বিতীয় দিন শুক্রবার (১৬ জুলাই) সাভারের দু’টি মহাসড়কে প্রায় ৩৩ কিলোমিটার যানজট লেগে আছে। এছাড়া একটি সড়কে ২১ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগে আছে। এ যানজট ও রোদের উত্তাপের কারণে চরম […]
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদ (৩৭)-এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টায় কারা কর্তৃপক্ষ ওই জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর করে। এসময় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জনের প্রতিনিধি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ও পনিরের স্বজনরা উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান পনির ওরফে আসাদ (৩৭) […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শূন্য পদের বিপরীতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার রাতে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম বলেন, ‘ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে এসএমএসও […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ২৭৮ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। গত […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নির্ধারণ করেছে সরকার। এবার লবণজাত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪০ থেকে ৪৫ টাকা। ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ […]
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এতে করে মহাসড়ক আগের রূপে ফিরেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। আজ ভোর থেকেই গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় করটিয়া থেকে সেতু পূর্ব পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ রয়েছে […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা পরিস্থিতির উন্নতি হলে স্বাস্থ্যবিধি মেনে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমান এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি। তিনি আরও বলেন, পরীক্ষা নেয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার এসএসসি-এইচএসসি […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: কঠোর লকডাউন শিথিল করায় টানা ১৪ দিন পর সড়ক-মহাসড়গুলোতে চলতে শুরু করেছে গণপরিবহণ। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে বাস চলতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খোলা হবে শপিংমলগুলোও। জাতীয় পরামর্শক কমিটির পাশাপাশি বিশেষজ্ঞরা বিধিনিষেধ আরও কঠোর করার পরামর্শ দিলেও ‘ঈদ উদযাপন ও দরিদ্র মানুষের রোজগারের […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঢাকা মহানগর শাখার কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চারটি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিটি ইউনিটেই দুই সদস্যবিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এসব কমিটি অনুমোদন করেন। ঢাকা মহানগর […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন এরশাদ পুত্র এরিক। এছাড়া কো-চেয়ারম্যান করা হয়েছে এরশাদের সাবেক সহধর্মীনি বিদিশা সিদ্দিককে। বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এই ঘোষণা দেন রওশন পুত্র। এ সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২ হাজার ৩৮৩ জন শনাক্ত হয়েছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫২ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। গত […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শর্তসাপেক্ষে চালু হচ্ছে পরিবহন। ফলে একদিন আগেই সরব হয়ে উঠেছে রাজধানীর গাবতলীর দূরপাল্লার বাস কাউন্টারগুলো। কেউ কেউ আগামীকালের জন্য প্রস্তুতি শুরু করলেও অনেকে যাত্রীদের কাছে টিকিট বিক্রিও করছেন। বুধবার গাবতলী বাস টার্মিনালে সরেজমিনে […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা করার জন্য সরকার ৩ হাজার ২০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন বলে জানান তার প্রেস সচিব ইহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট পাঁচটি খাতে এই সহায়তা দেয়া হবে। সবচেয়ে বেশি টাকা দেয়া হবে গ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য। […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহার জামাত মসজিদ, ঈদগাহ না খোলা জায়গায় আয়োজন করা হবে- তা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে স্থানীয় প্রশাসন নির্ধারণ করবে। চলমান বিধিনিষেধ শিথিল হওয়ার পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার নামাজের বিষয়ে নির্দেশনা দিয়ে মঙ্গলবার (১৩ জুলাই) জরুরি বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে করোনা সংক্রমণ রোধে […]
