নিজস্ব প্রতিবেদক,ঢাকা: রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন কিংবদন্তি গণসংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এ শিল্পী। আজ শনিবার (২৪ জুলাই) বাদ জোহর দুপুর ১টা ৫০ মিনিটে খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে করোনার স্বাস্থ্যবিধি মেনেই খিলগাঁও তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনার সঙ্গে লড়াই করে হেরে গেলেন প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চারদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন ৭১-এর এই কণ্ঠযোদ্ধা। তার বয়স হয়েছিল ৭১ বছর। তার বাঁ ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে গত শুক্রবার। পাশাপাশি রক্তেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। এতে করে শঙ্কিত হয়ে পড়েন চিকিৎসকরা। এই অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে হৃদযন্ত্রের […]
নিজস্ব প্রতিবেদক: এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ১ হাজার কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ইসলামাবাস্থ বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোস্তফা জামিল খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহার দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই উপহারের আম হস্তান্তর করা হয়। হাইকমিশন জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধেও আন্তর্জাতিক যাত্রীদের জন্য দেশের মধ্যে পরিচালিত অভ্যন্তরীণ ফ্লাইট চলবে। শুক্রবার থেকে সারাদেশে শুরু হওয়া বিধিনিষেধে আন্তর্জাতিক ভ্রমণের টিকেট থাকা যাত্রীদের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ক্যাব জানায়, বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার অভ্যন্তরীণ রুটে শুধুমাত্র আন্তর্জাতিক ভ্রমণের টিকেট থাকা যাত্রীদের কাঙ্খিত […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশজুড়ে কঠোর ‘লকডাউন’ তথা বিধিনিষেধ শুরু হয়েছে। আজ সকাল ৬টায় শুরু হয়ে তা চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেছেন, ‘লকডাউন শিথিল হবে না। গতবারের চেয়ে কঠিন হবে এই লকডাউন। বিধি নিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা […]
স্পোর্টস ডেস্ক: শততম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৫৩ রানের টার্গেটে সৌম্য সরকারের ৫০ ও মোহাম্মদ নাঈমের অপরাজিত ৬৩ রানের ইনিংসে ৭ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ। আজ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা। এর আগে টসে জিতে আগে […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এ মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বৃহস্পতিবার শেষ হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। তিন দিনের এই ছুটি শেষে শুক্রবার (২৩ জুলাই) থেকে আবারও সারাদেশে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হচ্ছে। এবার সরকারি-বেসরকারি সব অফিসের পাশাপাশি বন্ধ থাকবে শিল্প-কারখানাও। শুক্রবার থেকে ২ সপ্তাহের কঠোর লকডাউন ঈদুল আজহা উপলক্ষ্যে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিনের জন্য শিথিল করা […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: পবিত্র ঈদুল আজহা শেষে আবারো কঠোর লকডাউন শুরু হবে ২৩ জুলাই থেকে। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া লকাডাউনের শিথিলতা নিয়ে ছড়ানো গুজবে কান না দিতে গণমাধ্যমকে ফের বিধি-নিষেধের বিষয়ে তথ্য দেন প্রতিমন্ত্রী। এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফরহাদ হোসেন বলেন, […]
নিজস্ব প্রতিবেদক: বছর ঘুরে আবার এলো ত্যাগের ঈদ। করোনা ভাইরাস মহামারির মধ্যে এবার ভিন্ন এক পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। অদৃশ্য এক ভাইরাসের ভয়ে জবুথবু মানুষ। প্রায় থেমে গেছে সব উদযাপন। এমন অবস্থায় মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাও দেশে দেশে উদযাপিত হচ্ছে সীমিত পরিসরে। আজ ঈদের জামাতের পর মোনাজাতে মহামারি […]
নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারো ঈদের জামাত হবে না জাতীয় ঈদগাহ ময়দানে। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এ দিকে রাজশাহীতে প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায় হজরত শাহ্ মখদুম র: কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। খুলনায় টাউন জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী […]
স্পোর্টস ডেস্ক: সিরিজ শুরুর আগে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, তার চোখ ৩-০তে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লক্ষ্যটা ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে দায়িত্ব কাঁধে নিলেন অধিনায়ক তামিম। করলেন নিজের দ্রুততম সেঞ্চুরি। পাশাপাশি সতীর্থরা রাখলেন দারুণ অবদান। দাপুটে জয় পেল বাংলাদেশ। টানা তিন জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল তামিম ব্রিগেড। মঙ্গলবার হারারেতে তৃতীয় ও শেষ […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : অবশেষে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের হস্তক্ষেপে স্টাইল ক্রাফট কারখানা শ্রমিকরা ঈদে ঘরে ফেরার স্বস্তি পেলেন। কারখানার প্রত্যেক শ্রমিক কর্মচারিকে ৫ হাজার টাকা করে দিয়েছেন মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বলে জানা গেছে। সোমবার দিবাগত রাত তিনটায় আন্দোলনরত শ্রমিক, কারখানার কর্মকর্তা ও প্রশাসনের উপস্থিতিতে তিনি এ ঘোষনা দেন। গত ১২ জুলাই থেকে বকেয়া […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামীকাল বুধবার। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির মধ্যেই এবার দ্বিতীয় বারের মতো উদ্যাপিত হবে এই ঈদ। করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো এই ঈদেও সরকারের নির্দেশনায় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের জামাত শেষে কোলাকুলি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঈদের পর আরো কঠোর বিধিনিষেধ থাকবে। আগামী শুক্রবার সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বলা হচ্ছে, কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কঠোর লকডাউনের আওতার বাইরে থাকবে। খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা এবং ওষুধ,অক্সিজেন […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা ভাইরাসে দেশে একদিনে রেকর্ড ২৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এর আগে ১১ই জুলাই একদিনে ২৩০ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২৩১ জনের মৃত্যুতে প্রাণহানি ১৮ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ১২৫ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা […]
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিতে যান তিনি। এ সময় গাড়িতে বসেই টিকা নেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মডার্নার টিকা নিয়েছেন খালেদা জিয়া। জাহিদ বলেন, ‘খালেদা জিয়া সত্যিকার […]
নিজস্ব প্রতিবেদক ঢাকা: অবশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে আজ দুপুরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। গত ৩০শে মে রাজধানীর বিজয় সরণিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোনটি ছিনতাই […]
আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশে আজ জিলহজ মাসের ৮ তারিখ হলেও সৌদি আরবে ৯ জিলহজ। হাজীদের ‘উকুফে আরাফা’ বা আরাফাতের ময়দানে অবস্থানের দিন। বিশ্ব মুসলিমের মহাসম্মিলনের দিন। করোনা মহামারীর কারণে সীমিতসংখ্যক ৬০ হাজার হজযাত্রী আরাফাতের ময়দানে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা-শারিকালাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত করে তুলবেন আকাশ-বাতাস। এক জান্নাতি আবহ তৈরি হবে পুরো ময়দানে। সবার পরনে সাদা দুই […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলা সাহিত্যের জনপ্রিয় হুমায়ুন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। তাকে হারানোর শোক এখনো বাংলা ভাষাভাষী পাঠকদের মনে। তিনি না থাকলেও অগণিত পাঠকের মনে ঠিকই বেঁচে আছেন। হুমায়ূন আহমেদের মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে সীমিত পরিসরে গাজীপুরের নুহাশপল্লীতে কিছু আয়োজন থাকছে আজ। নুহাশ পল্লীর ম্যানেজার […]
