রাজন্য রুহানী, জামালপুর : জামালপুরে রাণীগঞ্জ যৌনপল্লীতে ১৪৪ জন যৌনকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৮ এপ্রিল) সকালে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর এই ত্রাণ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমান, জামালপুর পৌরসভার […]
রাঙ্গামাটি প্রতিনিধি: করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় দেশে সরকারিভাবে ঘোষিত লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়ে খেটে খাওয়া মানুষ। তাদেরকে খাদ্য সহায়তায় দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দুপুরে ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্ববধানে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহরের বিভিন্ন এলাকার পাহাড়ি-বাঙ্গালি অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ ২ভাইকে আটক করেছে আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। পুলিশ অভিযান একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় একনলা পাইপগান, ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম হেরোইন সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। ঘটনার সাথে সংশ্লিষ্ট মোঃ বাপ্পি হোসেন (২৪) ও কিশোর অপরাধী মোঃ বাধন হোসেন (১৫)-কে আটক করেছে আরএমপি পুলিশ। […]
দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে উচুঁ গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়া দিনমজুর মোতালেব হোসেন আর বেঁচে নেই। গতকাল শনিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। গত শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বালিপাড়া গ্রামের একটি বাড়িতে গাছ কাটতে উঠে পড়ে গিয়ে দুর্ঘটনার […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা (আরএমপি-ডিবি) পুলিশের অভিযান একটি নকল ঔষধের কারাখানা সিলগালা এবং বিপুল পরিমান ঔষধ ধ্বংস করেছে। রাজশাহী জেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় দেশের সুনাম ধন্য ঔষধ কোম্পানীর ব্যানারে নকল ঔষধের ব্যবসা করে আসছিল। একটি গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ ঔষধ কারখানার মালিকসহ সকল অবৈধ্য সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান […]
জামালপুর প্রতিনিধি:জামালপুর সদর উপজেলার দিগপাইত বড়ভিটা এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৩২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ওই মোটরসাইকেল আরোহী জামালপুর শহরে যাবার পথে এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। নিহত শরিফুল ইসলাম সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে। তিনি একটি কীটনাশক ফ্যাক্টরিতে […]
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ”খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এদিবসকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান এর সভাপতিত্বে এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:আজ শনিবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ১৫৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক মাদককারবারী উপজেলার রতনপুর (নদীরধার) গ্রামের তমছের প্রামানিকের ছেলে এমদাদুল হক (৩৫)। থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই(নিঃ) মোঃ সাগর সরকার এবং সঙ্গীয় অফিসার […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:জয়পুরহাটের পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলা মুনঞ্জুরুল ইসলাম (৩২) নামের এক যুবক আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৩শে এপ্রিল) দুপুর তিনটায় উপজেলার সীমান্তবর্তী উচনা গ্রামে। আহত মুনঞ্জুরুল ইসলাম ঐ গ্রামের বাবুল হোসেনের ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও কাটাখালি পৌরসভার অভয়ের মধ্যে দাপ্তরিক কার্যকলাপের অংশিদারিত্ব নিয়ে অভিযোগ উঠেছে। আরডিএর অধীনস্থ সকল প্রকার বাড়ি বা ভবন নির্মাণে ভূমি ব্যবহার ছাড়পত্র (এনওসি) ও নকশা অনুমোদন দেয়ার কর্তৃপতক্ষ হচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্ত কাটাখালী পৌরসভা এলকার কর্তৃত্ব অরডিএকে দিবে না পৌরসভা কর্তৃপক্ষ। চলমান প্রক্রিয়ায় অবৈধভাবে এনওসি দিচ্ছে পৌরসভা […]
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে প্রায় ৬০ থেকে ৬৫ হাত উচুঁ গাছের উপর থেকে পড়ে প্রাণে বেঁচে গেলেন মোতালেব হোসেন ( ৫৫ )নামে এক গাছ কাটা শ্রমিক। তবে তিনি গাছ থেকে পড়ে প্রাণে বেঁচে গেলেও গুরুতর ভাবে আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই শ্রমিককে […]
রাজন্য রুহানি, জামালপুর: জামালপুরের ইসলামপুরে বিদ্যুতায়িত সেচপাম্পের পানি স্পর্শে আজিম মিয়া (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে বাড়ির পাশে সেচপাম্পের কাছে ঘাস কাটতে গেলে বিদ্যুতায়িত পানির স্পর্শে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। আজিম মিয়া পৌর শহরের রৌহারকান্দা গ্রামের সাদা সেখের ছেলে। […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকা স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অপরাধে মনিরুল ইসলাম (২২) নামের এক প্রেমিককে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গতকাল বৃহস্প্রতিবার (২২শে এপ্রিল) ভূক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের আলহাজ¦ নেজাম উদ্দীন সরকারের ছেলে আফরোজ সরকার (২৩) নামে এক কলেজ ছাত্রের। সে জয়পুরহাট জেলার আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী আসাদুল তাকে গুম করেছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে পাঁচবিবি […]
মোঃ আমির,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের বিরুদ্ধে ধানকাটা শ্রমিকদের আটক করে চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার(২০ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ধলেশ্বরী নদীর মুক্তাপুর নৌ পুলিশ ফাঁড়ির সামনে এই চাঁদাবাজির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শ্রমিকরা জানান, সিরাজদিখান উপজেলার সাপেরচর এলাকায় প্রায় ৩০ জন শ্রমিক ট্রলারযোগে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার সিংপুর, […]
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পাবই গ্রামে ছাত্র ঐক্য ক্লাব নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ সেলিম। বুধবার দুপুরে পাবই বাজারে তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রফিকুল ইসলাম তালুকদার, সাবেক আওয়ামী লীগ নেতা মিলন মিয়া, শরিফ উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নয়ন […]
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শিশু ইয়াকুব আলী (১০) নিহত হওয়ায় পালিয়ে যাওয়া চালক ওয়াসিম মিয়াকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান। এর আগে মঙ্গলবার বিকেলে শেরপুর নবীনগর বাসস্ট্যান্ড থেকে বকশীগঞ্জ হাইওয়ে থানার পুলিশ তাকে আটক করে। চালক ওয়াসিম মিয়া হালুয়াঘাট উপজেলার মোকামিয়া এলাকার বদিউজ্জামানের […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি-হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় ট্রাক্টর ও মাইক্রোবাসের সংঘর্ষে রবিউল ইসলাম (৫০) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরো ৮ জন ধান কাটা শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। আহতরা হলেন- […]
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পঁচানো সুপারিতে বিষাক্ত কেমিক্যাল, হাইডোজ, ক্ষতিকর রং মেশানোর দৃশ্য জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ ও সদর উপজেলাসহ পুরো জেলাজুড়ে প্রতিদিনকার ঘটনা। পঁচা কালো সুপারি বিষাক্ত কেমিক্যাল, হাইডোজ ও ক্ষতিকর রং মেশানোর ফলে টকটকে কমলা রঙে আকর্ষণীয় করে ক্রেতা আকৃষ্ট করলেও এতে মানবদেহের কিডনি, লিভারসহ গুরুত্বপূর্ণ পার্টস বিকল করে […]
রাজন্য রুহানী, জামালপুর : জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাহেব আলী (৬০) নামে এক বালু লুটেরাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড ও জরিমানা করেন […]
