×

রাঙ্গামাটিতে অসহায়-দুস্থ মানুষের সেবায় সেনাবাহিনী

রাঙ্গামাটি প্রতিনিধি: করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় দেশে সরকারিভাবে ঘোষিত লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়ে খেটে খাওয়া মানুষ। তাদেরকে খাদ্য সহায়তায় দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দুপুরে ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্ববধানে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহরের বিভিন্ন এলাকার পাহাড়ি-বাঙ্গালি অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুজ্জামান, রাঙ্গামাটি সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমুছ ছাকিব।

বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ জনগনের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে এবং তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পৌরসভা’র কাঠালতলী, বনরুপা, তবলছড়ি, গর্জনতলী এবং কালিন্দীপুর এলাকার উপজাতি ও বাঙ্গালী অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোন ক্রান্তি লগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সেনা কর্মকর্তারা জানান।