×

চারঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ”খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এদিবসকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান এর সভাপতিত্বে এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র ইকরামুল হক, ডা: শংকর কুমার বিশ^াস, ডা: শেখ মোহাম্মদ রাশেদুল, আরএমও শহিদুল ইসলাম রবিন, ডা: মৌসুমি আক্তার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক রায়হানুল হক রানাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে সভার প্রধান অতিথি কাকড়াঁমারী চাদপুর এতিমাখানার ৩০ জন এতিমদের মাঝে পুষ্টি জাতীয় খাদ্য ও স্বাস্থ সুরক্ষা মাস্ক বিতরণ করেন।