ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে প্রায় ৬০ থেকে ৬৫ হাত উচুঁ গাছের উপর থেকে পড়ে প্রাণে বেঁচে গেলেন মোতালেব হোসেন ( ৫৫ )নামে এক গাছ কাটা শ্রমিক। তবে তিনি গাছ থেকে পড়ে প্রাণে বেঁচে গেলেও গুরুতর ভাবে আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই শ্রমিককে উদ্ধার করে সকাল সাড়ে দশটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সহায়ক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা বেগম এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বালিপাড়া গ্রামের শাহাদাত হোসেনের বাড়িতে একটি চম্বল গাছ কাটার জন্য দঁড়িতে বেঁধে গাছে ওঠেন। গাছ কাটার সময় ভুলবশত কুঠারের কোপ দঁড়িতে লাগলে তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। এতে তার হাত-পা, মাথা,কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে মুমুর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
