মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:জয়পুরহাটের পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলা মুনঞ্জুরুল ইসলাম (৩২) নামের এক যুবক আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৩শে এপ্রিল) দুপুর তিনটায় উপজেলার সীমান্তবর্তী উচনা গ্রামে। আহত মুনঞ্জুরুল ইসলাম ঐ গ্রামের বাবুল হোসেনের ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাতের বেলায় টর্চ লাইটের আলো জ্বালানোকে কেন্দ্র করে শুক্রবার বৈকালে মুনঞ্জুরুল ইসলাম বাড়ী থেকে খাঙ্গইর বাজারে আসার পথে উচনা মধ্যপাড়া নামক স্থানে পৌছালে জনৈক রাসেল মিয়া তাকে বেদড়ক মারতে শুরু করে। পড়ে এলাকার লোকজন উপস্থিত হয়ে তাদের সড়িয়ে দেন। এসময় মুনঞ্জুরুল ইসলাম রাসেলের লাঠির আঘাতে আহত হয়।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আঃ গনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।
