ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা (আরএমপি-ডিবি) পুলিশের অভিযান একটি নকল ঔষধের কারাখানা সিলগালা এবং বিপুল পরিমান ঔষধ ধ্বংস করেছে। রাজশাহী জেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় দেশের সুনাম ধন্য ঔষধ কোম্পানীর ব্যানারে নকল ঔষধের ব্যবসা করে আসছিল। একটি গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ ঔষধ কারখানার মালিকসহ সকল অবৈধ্য সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকি।
শনিবার দুপুরে মহানগর ডিবি পুলিশ দপ্তরে একটি সংবাদ সম্মেলন মাধ্যমে নকল ঔষধের বিবরণী দেয়া হয়। গতকাল শুক্রবার রাত ৯টার সময় রাজশাহী নগরীর ভদ্রা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই সময় বিপুল পরিমাণ নকল ঔষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট, ক্যামিক্যাল, ঔষুধ তৈরীর মেশিনসহ ০১ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত ব্যাক্তি আনিসুর রহমান (৪২) নগরীর ভদ্রা জামালপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে। অভিযুক্ত শিকারক্তিতে জানাযায়, ঢাকা থেকে ঔষুধ উৎপাদন মেশিনটি ক্রয় করে এবং গত ১ বছর যাবত নকল ঔষুধ তৈরী করছে। ওই নকল ঔষধ গুলো রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঔষুধ বাজারজাত করেছিল।
একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আরএমপি কশিনার বলেন, চিকিৎসকদের মতে, ওই সকল নকল ঔষধ সেবনে বিভিন্ন রোগে ভুক্তভোগীরা ক্রমশয় মৃত্যুর দিকে ধাপিত হবে। রোগ নিরাময়ের চেয়ে জটিলতায় বৃদ্ধি পাবে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের নিজের বাসায় নকল ঔষুধ তৈরীর কারখানা স্থখাপন করা হয়েছিল। মহানগর ডিবির এসি রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। ভুক্তভোগীরা বিভিন্ন দোকানে থেকে ঔষুধ কেনার পর আসল ও নকল ঔষধের পার্থক্য বুঝতে পারে। ওই সূত্রধরে ডিবির একটি চৌকশ দল তথ্য সংগ্রহ করতে থাকে। এক পর্যায়ে কারখানা, যন্ত্রপাতি, উৎপাদনকারী এবং ঔষধ কারখানার মলিকে আটক করে ডিবি পুলিশ। ওই সময় মহানগর ডিবিসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
