নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের ‘কঠোর লকাডাউন’ ঘোষণার এক দিন পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে আগামী ১ জুলাই সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার […]
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে আজ শনিবার (২৬ জুন) সকাল থেকে যাত্রীদের ভিড় বেড়ে গেছে ঘাটে। সড়কে চেকপোস্ট বসিয়েও মানুষকে আটকানো যাচ্ছে না। বিভিন্নভাবে মানুষ ঘাটে আসছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে ও হেঁটে যাত্রীরা ফেরিঘাটে আসছে। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সোমবার (২৮ জুন) থেকে সাতদিন অর্থাৎ ৪ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানান। শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে বলেও জানান সুরথ কুমার সরকার। তিনি বলেন, ‘এ সময় জরুরি […]
নিউজ ডেস্ক: তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে একটি ভাসমান নৌকা থেকে ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি রয়েছেন। তারা লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। গতকাল তাদের সাগরে ভাসমান অবস্থায় নৌকা থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তিউনিসিয়ার কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ২৬৪ জন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ রোগের বিশেষ ডেল্টা প্রজাতির সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে ও দেশে ইতোমধ্যেই রোগের প্রকোপ অনেক বেড়েছে। এই […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ জনগণের প্রয়োজনে সব সময় তাদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ আজ সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান। সাক্ষাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন দূর্যোগসহ সংকটময় মুহূর্তে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গণভবনে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এর মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি। আগামী তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন। নতুন দায়িত্ব পাওয়ায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানী ঢাকাকে। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অসুস্থ রোগী, বৃদ্ধ, শিশুদের নিয়ে পথে পথে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষদের। ঢাকার সবগুলি প্রবেশপথে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলাবাহিনী সবরকম যানবাহান চলাচলে বাধা দিচ্ছে। ঢাকার পার্শবর্তী জেলাগুলিতে লকডাউনের কারনেও ঢাকা ছাড়তে গিয়ে পড়তে হচ্ছে ভোগান্তিতে। […]
নিজস্ব প্রতিবেদক, নাটোর: কোরবানির পশুহাট অনলাইনে করার তাগিদ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার বেলা ১১টায় নাটোরের সিংড়ায় ৩০ জন কৃষককে কৃষি প্রণোদনা, ২০টি ফুটপাম্প বিতরণ ও ৮৫টি প্রতিষ্ঠানে সরকারি অনুদানের ৮৬ লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এই তাগিদ দেন। এসময় আসন্ন ঈদুল আজহায় ডিজিটাল […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :, ‘আওয়ামী লীগ তো হীরার টুকরো, যতবার ভেঙেছে আরও জ্বলজ্বল করেছে, নতুনভাবে জ্যোতি ছড়িয়েছে।’ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। কিন্তু যতবার আঘাত এসেছে, ততবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। এ সংগঠনকে ধ্বংস করার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে স্থানান্তর করলে ইসির অসুবিধা হবে। এটা টেবিল-চেয়ার নয় যে উঠিয়ে নিয়ে গেল। এটা নিয়ে আলোচনায় বসতে হবে। বুধবার (২৩ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে। বুধবার (২৩ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, চলতি বছরে বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশ ১০ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা পাবে। সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় টিকা কীভাবে আনা যায় তা নিয়ে একসঙ্গে কাজ করছে। সিনোফার্ম ও স্পুটনিক-ভি নিতে পারি কিনা সেটা নিয়ে কথা হচ্ছে। মোটামুটি চূড়ান্ত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সেই বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের সব সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়েই ৭৩ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা দলটি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকা থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। তবে ঢাকাগামী যেসব ট্রেন পথিমধ্যে রয়েছে সেগুলো কমলাপুর স্টেশনে পৌঁছাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক ( অপারেশন) সরদার শাহাদাত আলী। তিনি বলেন, […]
মোহাম্মদ আলম : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ১০ টির মধ্যে ২টি প্রকল্পই গাজীপুরের উন্নয়নে ব্যয় হবে। প্রকল্প গুলো হচ্ছে ‘গাজীপুর সিটি করপোরেশনের জন্য এবং বিভিন্ন অঞ্চলে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের নিমিত্তে জমি অধিগ্রহণ’। প্রকল্প ব্যয় ৭৮২ কোটি ২৫ লাখ […]
বিশেষ প্রতিনিধি, গাজীপুর থেকে : গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভা নির্বাচন ৫ বছর ঝুলে আছে। ১৮ বছর যাবৎ প্রশাসক এবং মেয়র হিসাবে চেয়ার দখল রেখেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান। সীমানা জটিলতা নিয়ে একটি মামলা নিস্পত্তি হতেই ফের নতুন মামলা করা হয়। পরিকল্পিতভাবে সাজানো মামলায় নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এতে নাগরিক […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের এমপি সামশুল হক চৌধুরী, আরও দুই এমপিসহ ছয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন ঢাকা মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দিয়েছেন। দুদক সূত্রে এই খবর জানা গেছে। সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের সাত জেলায় লকডাউন জারি করেছে সরকার। সাত জেলার ওপর বিবিনিষেধ আরোপের পর রাজধানী ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। এর […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (৩০ জুন) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ। মন্ত্রীপরিষদ সচিব […]
