নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রথম ধাপে বিভিন্ন জেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে টানা ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথম ধাপে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও ১৮৪টিতে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে। প্রথম ধাপের নির্বাচনের সব ধরনের প্রস্তুতি আগেই […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। শনিবার রাতে জ্বর নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন মাহবুব তালুকদার। সেসময় অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে অবস্থার উন্নতি হলে রোববার বিকেলে তাকে কেবিনে আনা হয়। রোববার করোনা পরীক্ষা করা হলে ফলাফল […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তার আওতায় আরো সাড়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবার নতুন ঘর পেতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রবিবার (২০ জুন) দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন […]
নিউজ ডেস্ক: নরসিংদী মাধবদীর পাঁচদোনাতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের নারী ও শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসটির আরো সাত যাত্রী। রাত ১২টার দিকে নরসিংদীর পাঁচদোনার ঘোড়াশাল-টঙ্গীর আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটিতে করে ১২ সদস্যের একটি দল সিলেটে গিয়েছিল মাজার জিয়ারত করতে। সেখান থেকে রাজধানীর আশুলিয়ায় বাড়িতে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ৫৩ দিন পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত আটটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা হন। বেগম খালেদা জিয়া গত ২৭শে এপ্রিল করোনা পরবর্তী জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এর ছয়দিন পর শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সেতু বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দীক বলেছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান আর্থিক সংকটে থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ ধীরগতিতে হচ্ছে। আগামি তিনদিনের মধ্যে মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী করা হবে। এজন্য প্রয়োজনীয় লোকবল বাড়ানো হবে। আগামী তিনদিন পর আবার আসবো। সেদিন সড়কে যানবাহন চলাচলে আর কোনো সমস্যা হবে না। গাজীপুর সিটি কর্পোরেশনের […]
নিউজ ডেস্ক: মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে রেজুল্যুশনে ভোট দেয়া থেকে বিরত ছিল বাংলাদেশ, ভারত, ভুটান, চীন, লাওস, নেপাল, থাইল্যান্ড ও রাশিয়া সহ ৩৬টি দেশ। বাংলাদেশ কি যুক্তিতে ভোট দেয়া থেকে বিরত ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভারত বলেছে, জাতিসংঘের প্রস্তাবনা খসড়ায় ভারতের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়নি। তাই তড়িঘড়ি করে যে রেজ্যুলুশন আনা হয়েছে তাতে বিশ্বাস […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীতে কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাড়ি থেকে শনিবার সকালে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)। শনিবার (১৯ জুন) কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলীর মুরাদপুর এলাকায় […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে একদিনে শনাক্তের হার প্রায় ১৯ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৯৯ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৫ […]
নিউজ ডেস্ক: নিখোঁজের ৮ দিন পর বাসায় ফিরেছেন ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। আজ দুুপুরে রংপুরের নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়া এলাকার শ্বশুরবাড়ির বাসায় ফিরেন তিনি। এ তথ্য জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। তবে কোথায় থেকে কে কখন তাকে উদ্ধার করেছে তা জানা যায়নি। উল্লেখ্য, গত ১০ই জুন রংপুর থেকে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগের সূত্র ধরে রাজধানীর বিভিন্ন ক্লাব, মদ ও জুয়া নিয়ে উত্তপ্ত আলোচনায় হয়েছে জাতীয় সংসদে। সরকারি কর্মকর্তারা কীভাবে এসব ক্লাবের সদস্য হন, এত টাকা তারা কোথায় পান, এসব ক্লাবে যে পরিমাণ মদ বিক্রি হয় তার কতটা বৈধ- এসব প্রশ্নও এসেছে সাংসদদের কথায়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও তরিকত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের ইলেকট্রনিক জার্নাল পরিবর্তন করে দুই কোটি ৫৭ লাখ এক হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। আর এই ঘটনা ঘটিয়েছেন ব্যাংকের এডিসি ডিভিশনের (ঢাকা) সিনিয়র অফিসার মীর মো. শাহারুজ্জামান ওরফে রনি। তিনি দীর্ঘদিন ধরে কৌশলে তার স্ত্রীসহ অন্যদের মাধ্যমে এটিএম বুথে লেনদেন করাতেন। বিভিন্ন নামে অ্যাকাউন্টের পাশাপাশি এটিএম কার্ড বানিয়ে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির মামলার পর এবার তার বিরুদ্ধেই অন্য একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ৭ জুন পরীমনি ও তার সাথে আরো কয়েকজন ক্লাবে গিয়ে গ্লাস ভাঙচুর করেছেন বলে এই অভিযোগ তোলা হয়েছে। গুলশান থানা সূত্রে জানা গেছে, গুলশান অল কমিউনিটি ক্লাবের এ ঘটনাটি ঘটেছে গত ৭ জুন […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলার পর রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। মামলা অন্য আসামিরা হলেন, তুহিন সিদ্দিকি অমি, নাজমা আমিন বৃষ্টি, লিপি আক্তার ও সুমি আক্তার। সোমবার দিবাগত গভীর রাত ১২টা ৫ মিনিটে মামলা নথিভুক্ত করা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্বহার মুহাম্মদ আদনান গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে গাড়িচালকসহ অপর দুই সঙ্গীর হদিসও মিলছে না। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার। সাবিকুন্নাহার সোমবার রাতে গনমাধ্যমকে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ফুসফুস ও কিডনি জটিলতার কারণে বার বার জ্বরে আক্রান্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জেনেছি তার (খালেদা জিয়া) হার্টের সমস্যা আছে, সেই […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আবাসন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বেলা সাড়ে ১১টায় সাভার থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলায় আসামি হিসেবে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনের নাম […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি সময়ের আলোচিত নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে অনেককে অভিযোগ করেও বিচার পাচ্ছেন না বলেও দাবি তার। এ নিয়ে রোববার রাতেই সংবাদ সম্মেলন করেছেন এ নায়িকা। সেখানে তিনি বিস্তারিত বলেন। পরী বলেন, বুধবার রাত ১২ টার দিকে অমি নামের একজন পরিচিত ব্যক্তির সাথে উত্তরা বোট […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বকেয়া বেতনের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন। রোববার সকাল ৭টার দিকে সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এ সময় ইপিজেডের গোল্ডটেক্স কারখানার জিয়াস নামে এক […]
নিউজ ডেস্ক: কুষ্টিয়া শহরে প্রকাশ্যে স্ত্রী-সন্তানসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১২টার দিকে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৌমেন রায় নামে পুলিশের এক এসআইকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিকর পাড়া গ্রামের শাকিল হোসেন (২৮), আসমা খাতুন (২৫) এবং তাদের […]
