×
বিনা কারণে বের হওয়ায় ১৭ জনকে জরিমানা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর শাহবাগ মোড়ে র‌্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক যাত্রী ও পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। যদি কেউ যৌক্তিক কারণ না দেখাতে পারেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। একই সঙ্গে মাস্কবিহীন রিকশাচালক বা পথচারীদের মাস্ক বিতরণ করছেন। অহেতুক ঘোরাফেরা এবং মাস্ক ছাড়া বেরোনোর কারণে পথচারী দুই জনকে জরিমানা করা হয়েছে। তারা হলেন- রুবেল মিয়া ও […]

রাজশাহী মেডেকেলে ২২ জনের মৃত্যু

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে ১৭ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ […]

সাতদিনের কঠোর লকডাউন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন। আজ সকাল ৬টা থেকে শুরু হয় এ লকডাউন। রিকশা ছাড়া সব ধরনের যন্ত্রচালিত গণপরিবহন বন্ধ রয়েছে। খোলেনি মার্কেট ও দোকানপাট। রাজধানীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশ জেরা করছে। বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করছে তারা। রাজধানীর বিভিন্ন সড়কে […]

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় সংসদে আজ বুধবার (৩০ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বেলা ১১টার দিকে বাজেট অধিবেশন শুরু হয়। কণ্ঠভোটে বাজেট পাস হয় বেলা সাড়ে তিনটার দিকে। তার আগে বাজেট অধিবেশনে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবি তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। কয়েকজন সংসদ সদস্যের ছাঁটাই প্রস্তাব […]

লকডাউনে বিদেশযাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালাবে বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে পহেলা জুলাই থেকে জারি করা কঠোর লকডাউনে অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও বিদেশগামী এবং ফেরত আসা যাত্রীদের জন্য অভ্যন্তরীণ তিনটি রুটে ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ওই ফ্লাইটে চড়তে আন্তর্জাতিক ফ্লাইটের টিকেট প্রদর্শন বাধ্যতামূলক বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় জারি করা বিমান বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) […]

মসজিদে বিধিনিষেধ নেই, ৯ শর্তে নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : কঠোর লকডাউনের সময় প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে। এছাড়া মসজিদে আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরতে হবে। অন্যান্য সব ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করতে […]

করোনাভাইরাসে শনাক্তের রেকর্ড, মৃত্যু ১১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১৫ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জনের। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতির তথ্য […]

৭ দিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আজ ৩০ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। তবে পোশাক শিল্প ও উৎপাদনমুখী কারখানা স্বাস্থ্য বিধি মেনে খোলা থাকবে। ব্যাংক খোলা […]

জুলাই থেকে আবারও গণটিকা শুরু: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘জুলাই থেকে আবারও গণটিকা দান শুরু হবে।’ আজ মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে। জুলাই থেকেই আবারও […]

মোটরসাইকেলে আরোহী বহন করা যাবে না : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার রাতে ডিএমপির পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়। ডিএমপি জানায়, লক্ষ্য করা যাচ্ছে যে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সাথে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। […]

ইউপি নির্বাচন স্থগিত, দায়িত্বে বর্তমান জনপ্রতিনিধিরাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা ভাইরাসের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকবেন। সোমবার (২৮ জুন) রাতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান। গত ৩ মার্চ প্রথমধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিলো ১১ এপ্রিল। […]

১লা জুলাই থেকে যাওয়া যাবে না ঘরের বাইরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। এই কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত আমরা ‘স্ট্রিক্ট […]

গণপরিবহন বন্ধ, চলছে কেবল রিকসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। রাস্তায় চলছে কেবল রিকশা। পণ্যবাহী কিছু যানবাহনও চলতে দেখা যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় শপিংমলও বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এ অবস্থায় আজ সোমবার থেকে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ […]

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারী ও বার্ণ ইউনিটসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে […]

সোমবার থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সোমবার থেকে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার সকাল ৬টা থেকে আগামী তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ থাকবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, করোনাভাইরাসে সংক্রমণের বর্তমান পরিস্থিতি […]

করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে এবছরের ১৯শে এপ্রিল করোনায় ১১২ জনের মারা যাওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ১৭২ জন জনে। নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৮৮ হাজার৪০৬ জন। ২৪ ঘণ্টায় […]

সিনহা হত্যা মামলার চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আলোচিত এই হত্যা মামলার বিচার। একই সাথে ওসি প্রদীপসহ ছয় আসামির জামিন নামঞ্জুর করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চার্জ গঠন করেছেন আদালত। একই সাথে […]

কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সময়মতো উৎপাদনে আসতে না পারায় কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানের ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প প্রস্তাব বাতিলের প্রস্তাব অনুমোদন করেন। উল্লেখ্য, ২০০৮ সালের পর যে ১৮টি […]

৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলো বঙ্গবন্ধু কৃষি পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪২৪ বঙ্গাব্দের এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠোনে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী মো.আব্দুর রাজ্জাক পুরস্কারজয়ীদের হাতে পদক তুলে দেন। কৃষি গবেষণা, […]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম শনিবার রাত পৌনে ১ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। তিনি এক মাস ধরে হাসপাতালটির আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিষটি নিশ্চিত করেছেন। গত ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়লে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড […]

1 54 55 56 57 58 77