×
টিকার বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভাশেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, টিকা গ্রহণকারীদের বয়সসীমা এখন ৪০ বছর। আমরা এই বয়সসীমা পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করছি। মন্ত্রণালয়কে বয়সসীমা ৩৫ বছর করার […]

কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও ৭ দিন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। বিধিনিষেধের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই […]

একদিনে করোনায় সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশে একদিনে করোনায় শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল ৪ঠা জুলাই ১৫৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জনে। নতুন করে দেশে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এর আগে চলতি […]

চালু হচ্ছে ‘ভ্যাকসিন পাসপোর্ট’, দেখালে কোয়ারেন্টিনে থাকতে হবে না বিদেশ গিয়ে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনাকালে অনেকেই বিদেশ ভ্রমণ করতে পারছেন না। কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ থাকলেও ভ্রমণকারীকে বিমান থেকে নেমেই দুই সপ্তাহ বা অন্তত কয়েকদিনের জন্য অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। নিজ দেশের নাগরিকদের এই ঝামেলা থেকে মুক্ত করতে জাপান চালু করতে যাচ্ছে এক বিশেষ পদ্ধতি। ‘ভ্যাকসিন পাসপোর্ট’ এর ব্যবস্থা করছে দেশটি। এটি […]

করোনায় ১৫৩ জন মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৩ জন। যা দেশে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ রেকর্ড। একই সময় করোনা বা কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে আরো ৮৬৬১ জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে নয় লাখ […]

মোদি-মমতার জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব আর সোহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা। রোববার (৪ জুলাই) দুপরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্দর ও কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার ভারতে […]

খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৪৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে সাতজন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা […]

চতুর্থ দিনের মতো কঠোর বিধিনিষেধ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন আজ। প্রথম দুই দিন রাস্তা ফাঁকা থাকলেও শনিবার সকাল থেকেই সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। চতুর্থ দিনেও তা অব্যাহত আছে। রোববার সরেজমিনে রাজধানীর মাতুয়াইল, রায়েরবাগ, শনির আখড়া এলাকা ঘুরে দেখা যায়, কঠোর বিধিনিষেধের প্রথম দুই দিন রাস্তাঘাট জনশূন্য থাকলেও […]

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী সাগরে ডুবে মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি। লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে নৌকাটিতে থাকা অন্য ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা […]

ভ্যাকসিন দেওয়া শেষ হলেই খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভ্যাকসিন দেওয়া শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। শনিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে […]

চীন থেকে কেনা টিকার প্রথম চালান ঢাকায়

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: চীনের সিনোফার্ম থেকে কেনা করোনাভাইরাসের টিকার প্রথম চালানে ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, চীন থেকে টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তিনি বলেন, এখন ১০ লাখ ডোজ […]

রফিকুলের জুম মিটিং : ৪ কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কারাগারের অধীনে হাসপাতালে থাকা ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের মোবাইল ফোন ও জুম মিটিংয়ে অংশ নেয়ার ঘটনায় ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে চার কারারক্ষীকে। শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সিনিয়র জেল সুপার সুভাষ কুমার […]

টিকা আনতে চীনের উদ্দেশে বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চীনের সিনোফার্মের তৈরি টিকা আনতে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছে বিমান। শুক্রবার সকালে বোয়িং-৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ নিয়ে এ যাত্রা করে বিমান। ফ্লাইটটি রাত ১২টায় চীনের তৈরি টিকার একটি চালান নিয়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এ ছাড়া বিমানের আরেকটি ফ্লাইট সন্ধ্যায় টিকা আনতে বেইজিং যাবে। পাইলটদের সংগঠন বাংলাদেশে পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন […]

রাজশাহী মেডিক্যালে ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক দিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, মৃত ১৭ জনের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৫ জন ভর্তি ছিলেন করোনার […]

বিদেশগামীদের টিকার রেজিস্ট্রেশন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স প্রমার্জন করে টিকার জন্য সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) রেজিস্ট্রেশনের সুবিধার্থে শুক্রবারথেকে শুরু হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার থেকে (প্রতিদিন সকাল ৯টা […]

কঠোর লকডাউনের প্রথম দিন, রাজধানীতে গ্রেফতার ৫৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন রাজধানীসহ সারাদেশে কড়াকড়ির মধ্য দিয়ে পাড় হয়েছে। নির্দেশনা অমান্য করে অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীতেই ৫৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে চার লাখ ৬৩ হাজার ৫০ টাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন […]

মোবাইল ফোনের নিবন্ধন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অবৈধ ও নকল মোবাইল ফোন বন্ধে দেশে ব্যবহৃত সকল মোবাইল নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (০১ জুলাই) ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন নিবন্ধনের কার্যক্রমটি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম উদ্বোধনের সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, এই কার্যক্রমের মাধ্যমে […]

করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু’র রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে আজ। এর আগে গত ২৭শে জুন দেশে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েদিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। […]

মিরপুরে কঠোর লকডাউন দেখতে এসে আটক ১০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় বিধিনিষেধ পালন না করে কঠোর লকডাউন কেমন চলছে তা দেখতে আসা শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে এসেছে তারা। বৃস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ অন্যান্য পুলিশ শতাধিক জনকে […]

মগবাজারে বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মো. নুর নবী (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। মো. নুর […]

1 53 54 55 56 57 77