×

৭ দিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

আজ ৩০ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে।

তবে পোশাক শিল্প ও উৎপাদনমুখী কারখানা স্বাস্থ্য বিধি মেনে খোলা থাকবে। ব্যাংক খোলা রাখার ব্যপারে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ব্যাংক বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।