নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালিত হলেও করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে তা সম্ভব হবে না বলে শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন। শিক্ষামন্ত্রী দীপু মনি ১৩ জুন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আশাবাদ জানালেও করোনা পরিস্থিতির কারণে তা আর সম্ভব হচ্ছে না। করোনা সংক্রমণের কারণে এক বছরের বেশি সময় ধরে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গ্রাম থেকে শহর, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাসিক ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। এখন থেকে গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস গতির ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য হবে ৫০০ টাকা। বিটিআরসি জানিয়েছে, এখন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এটিসহ তিনটি ক্যাটাগরিতে নির্ধারিত সর্বোচ্চ মূল্যের বেশি কেউ নিতে পারবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং আদালতকর্তৃক মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪ আত্মস্বীকৃত খুনির মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। মুক্তিযোদ্ধা খেতাব বাতিলকৃতরা হচ্ছে লে. কর্ণেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫), লে. […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শুক্র ও শনিবার দুই দিন বিরতি শেষে জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। সম্পূরক বাজেটের ওপর আলোচনা হচ্ছে আজ। রোববার সকাল ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে আলোচনা শুরু হয়। আজ চারটি বিল উত্থাপন ছাড়াও বিল সম্পর্কিত একাধিক সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপনের কথা রয়েছে। সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৪৩ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৪৪৭ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৮০১ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৯ হাজার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের করহার কমানো হয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে। উল্লেখ্য, বাজেটে শুল্ক-করের প্রস্তাব ঘোষণার পরই তা কার্যকর হয়। বাজেটে শুল্ক কর বাড়ানো বা কমানোর যে প্রস্তাব করা হয় তা বাজেট ঘোষণার পরপরই কার্যকর হয়। দাম কমতে পারে স্যানিটারি ন্যাপকিনের। কারণ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাজেটে কিছু পণ্যের শুল্ক-করহার বাড়ানো হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে। উল্লেখ্য, বাজেটে শুল্ক-করের যে প্রস্তাব দেয়া হয়েছে তা ঘোষণার পরই কার্যকর হয়। প্রস্তাবিত বাজেটে সিগারেটের নিম্ন স্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্য্যের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৭ দশমিক ২ শতাংশ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। চলতি ২০২০-২১ অর্থবছরে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির প্রাথমিক প্রাক্কলন করা হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেট প্রত্যাশা করা হয়েছে, মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৩ শতাংশের মধ্যে থাকবে। অর্থমন্ত্রী বলেন, গত এক দশকে বাংলাদেশের ক্রমাগত উচ্চ জিডিপি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বেলা ৩টায় বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। এটি দেশের ৫০তম, আওয়ামী লীগ সরকারের ২১তম ও বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট। ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সম্প্রতি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুবিভাগ জনবলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশ জারি করেছে তা নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক এবং সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনার অন্তিমযাত্রার আয়োজন। বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ‘জাতীয় পরিচয়পত্র স্থানান্তর সম্পর্কে আমার বক্তব্য’ শীর্ষক লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ি এ অধিবেশন আহবান করেছেন। এ অধিবেশনের দ্বিতীয় কার্য দিবস ৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। ওই দিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ প্রতিক্ষার পর ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। সোমবার রাত ১১টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে এ চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। টিকা নিতে বিমানবন্দরে আসা স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা: মো: শামসুল হক বলেন, ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এগুলো আমাদের ইপিআইয়ের নির্ধারিত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে সীমান্তের সাত জেলায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেয়া আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ার কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে ঢাকায় এসেছেন জাতিসংঘ শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা। রোববার ঢাকায় পৌঁছানো কর্মকর্তাদ্বয় সোমবার নোয়াখালীর ওই দ্বীপ পরিদর্শনে যাবেন। একই দিনে তারা কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিদর্শনকালে অতিথিদের সঙ্গ দেবেন। গত বছরের শেষ দিকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভাসানচরে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান বিধিনিষেধের মেয়াদ ৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই প্রজ্ঞাপনে নতুন করে কোনো শর্ত আরোপ করা হয়নি। তাই সবকিছু ঠিক থাকবে আগের নিয়মে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে গণপরিবহন চলাচল বন্ধসহ সাত দিনের বিধিনিষেধ আরোপ করে সরকার। সেই বিধিনিষেধ আরো দুই দিন বাড়ানো হয়। কিন্তু […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও জানান তিনি । আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রত্যাশা সংগঠনের আয়োজনে প্রয়াত আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণসভায় শিক্ষামন্ত্রী এসব কথা […]
নিজস্ব প্রতিবেদক: ভারতে স্বদেশী তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় বেঙ্গালুরুতে গ্রেফতার ছয় বাংলাদেশীর মধ্যে পালানোর সময় টিকটক হৃদয় নামে পরিচিত রিফাতুল ইসলাম হৃদয়সহ দুজন পুলিশের গুলিতে আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। বেঙ্গালুরুর পুলিশের বরাত দিয়ে খবরে আরো বলা হয়েছে, শুক্রবার ভোর ৫টার দিকে তদন্তের জন্য পুলিশ অভিযুক্তদের নিয়ে অপরাধস্থলে যায়। সেখানে অভিযুক্ত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে জরুরি ব্যবহারের জন্য করোনার চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। এর আগে কোভিডশিল্ড, স্পুটনিক ভি, সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল সরকার। স্বাস্থ্য অধিদফতর সূত্র জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কোভ্যাক্স গ্রুপ থেকে ফাইজারের টিকা দেশে আসছে। কোভ্যাক্স থেকে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর নান্দনিক ‘ডাক ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভবনটি উদ্বোধন করেন। এসময় ডাক ভবন উদ্বোধনে ডাক অধিদপ্তরের জন্য ঐতিকহাসিক এই ক্ষণটি স্মরণীয় করে রাখতে একটি বিশেষ স্মারক ডাকটিকেট প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ে ৯১ কোটি ৭৩ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অবশেষে জিরো আওয়ার্স এল। সাইক্লোন ইয়াস তার ল্যান্ডফলটি করলো বালেশ্বরের দক্ষিণে। ঠিক সকাল সোয়া ৯টায়। ইয়াস এর এই আছড়ে পড়ার সময় গাস্টিং স্পিড ছিল প্রায় ঘন্টায় ১৮৫ কিলোমিটার। প্রবল ঝড়ের ফলে প্লাবিত হয় দীঘা, এগরা। সুন্দরবনের গোসাবা, বাসন্তী, কুলপি, ফেজেরগঞ্জ ভেসে যায় সমুদ্র ও বিদ্যাধরীর পানিতে। দীঘায় নারকেল গাছ সমান ঢেউ দেখা […]
