নিজস্ব প্রতিবেদক, নাটোর: কোরবানির পশুহাট অনলাইনে করার তাগিদ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার বেলা ১১টায় নাটোরের সিংড়ায় ৩০ জন কৃষককে কৃষি প্রণোদনা, ২০টি ফুটপাম্প বিতরণ ও ৮৫টি প্রতিষ্ঠানে সরকারি অনুদানের ৮৬ লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এই তাগিদ দেন। এসময় আসন্ন ঈদুল আজহায় ডিজিটাল হাট করার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, এতে করোনার ঝুঁকি এবং সংক্রমণ কমবে।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. এসএম খুরশিদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
