নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগের চামেলিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। দগ্ধরা হলেন- মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক (৬০), মো. হেলাল উদ্দিন (৫০), মো. নাদের আলী (৫০), মো. নুর নবী (৫১) ও মো, ইউসুফ আলী (৪৯)। গতরাত একটার […]
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মুর্শেদা (৫০) ও দুদু মিয়ার (৬০) মৃত্যু হয়। ফরিদ মিয়া (৪৫) ও হোসনে আরা (৪৮)কে হাসপাতালে নেওয়া হলে […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ড মাথায় নিয়ে পলাতক আসামি মো.আজিজুর হক রানা ওরফে শাহনেওয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে মিন্টোরোডে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,শাহনেওয়াজ জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতা মুফতি […]
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় এসেছেন বাংলাদেশে নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছান। বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছে। টুইটে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস আজ ঢাকায় পৌঁছেছেন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ব্যবসায় বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী […]
নিজস্ব প্রতিবেদক: দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ (মঙ্গলবার) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয় জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর […]
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ২ দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। রবিবার ২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ফিতা কেটে এ মেলার উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট […]
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফলক উম্মোচন ও ফিতা কেটে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। উদ্বোধন শেষে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজাদ হোসেন […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ মানসিক প্রতিবন্ধী সন্তান মাকে হত্যা করার পর মরদেহ পুড়িয়ে ভস্মীভূত করে ফেলছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোট গ্রামের ওয়াহেদ আলী পাটোয়ারী বাড়িতে । গত কাল বুধবার ২৩ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় উক্ত মর্মান্তিক ঘটনাটি ঘটানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন গত ২ […]
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শুক্রবার ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটান ঘটে। নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জীতে নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে “ নারী অধিকার ও অন্তভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ (যুক্ত) প্রকল্প” শীর্ষক ইউনিয়ন নাগরিক জোটের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় ইউপি সদস্য মোনোয়ার হোসেনের সভাপতিত্বে ধরঞ্জী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর আরিফা […]
নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকাল পৌঁনে ৫টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেন তিনি। এদিন বিকাল ৪টা ১০ মিনিটে চেয়ারপারসনের গুলশান বাসভবন ফিরোজ থেকে বের হন খালেদা জিয়া। ৪টা ৩৬ মিনিটে হাসপাতালে আসেন। গাড়িতে রেখেই তাকে টিকা দেয়া হয়। খালেদা জিয়াসহ মোট […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২.০১ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক শিশু যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪জন। মঙ্গলবার সকালে মধুমিতা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরে আলম নোমান (৮) পঞ্চগড় জেলার আটোয়ারী থানার যাদবপাটি সরকার পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন- মফিজুল ইসলাম (৩০), আব্দুল হাকিম (৩০) ও […]
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পানিতে ডুবে প্রাণ গেল ১৩ মাস বয়সের এক অবুঝ শিশুর। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে পিরোজপুরের ইন্দুরকানীতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ইন্দুরকানী গ্রামের আঃ কুদ্দুস মল্লিকের কন্যা শিশু হাবিবা মায়ের অগচরে হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে যায়। পরে শিশুটির মা শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ঘরের পাশের পুকুরে ভাসতে […]
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। কমিটির সপ্তম বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, আজ সার্চ কমিটি তাদের বৈঠক শেষ করে ১০ জনের নাম ফাইনাল করেছে। তারা […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেন। এ মামলার […]
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আট বছর পর বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন তিনি। বাংলাদেশে সৌদি বিনিয়োগ, নিরাপত্তা ইস্যু এবং শ্রমিক পাঠানোর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার সফরকালে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দীর্ঘ আট বছর পর সৌদি আরবের পররাষ্টমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এটাকে বাংলাদেশ একটি সুযোগ […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির আহ্বায়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় টঙ্গী পূর্ব থানা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মোঃ সরাফত হোসেনকে সভাপতি এবং রাশেদুল ইসলাম কিরনকে সাধারণ সম্পাদক করা হয়েছে । তবে নেতাকর্মীদের বাধায় পশ্চিম থানা বিএনপি’র কমিটি গঠন প্রকৃয়া […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, বলা হচ্ছে সার্চ কমিটি দিয়ে নির্বাচনি সমস্যার সমাধান করা যাবে। বাংলাদেশের সুশীল সমাজের সব নেতারা সার্চ কমিটিতে আছেন। আমার সার্চ কমিটির ওপর আস্থা নেই। কারণ তারা সবাই দল করেন। যদি দল না-ও করেন তাহলেও কাজ হবে না। কারণ বাংলাদেশে বর্তমানে কোনো নিরপেক্ষ লোক […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দু’টি আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড গুলিসহ তিন জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে (উনচিপ্রাং) ২২নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এলাকায় […]
