ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফলক উম্মোচন ও ফিতা কেটে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
উদ্বোধন শেষে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজাদ হোসেন বাচ্চু সভাপতি ইন্দুরকানী প্রেসক্লাব। এসময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি আনোয়ার হোসেন মঞ্জু এমপি. বিশেষ অতিথি পিরোপুর জেলাপরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসিম আলী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলে প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
