নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ফাইজারের তৈরি আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র । এ নিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়ালো ৩ কোটি ৮০ লাখে। এছাড়াআরও লাখ লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। এদিকে, সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে শিক্ষার্থীসহ যারা এখনও টিকার প্রথম ডোজ পাবার অপেক্ষায় […]
নিজস্ব প্রতিবেদক: পাহাড়ি হিমেল হাওয়া ও কনকনে বাতাসে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এদিকে ঘনকুয়াশা রাত থেকে সকাল পর্যন্ত এবং দিনভর উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষজন কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে […]
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়নে আগামী ৭ ফেব্রুয়ারী ৭ম ধাপের ইউপি নির্বাচন। প্রচন্ড শীত উপেক্ষা করে প্রার্থীরা প্রচারণা চালিয়ে গেলেও আওলাই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদের নির্বাচনী কাজে নৌকা প্রার্থীর লোকজন বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে রিটার্নিং অফিসারের নিকট। আজ শনিবার রিটার্নিং অফিসারের নিকট […]
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ২৯ জানুয়ারী শনিবার সকাল ১০ টার দিকে ইন্দুরকানী উপজেলার কয়েকটি আবাসন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, অফিনার […]
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে যড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র যারা করে, তাদের জন্মই হয়েছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তারা সেই ষড়যন্ত্র থেকে দূরে আসতে পারেনি। তারা সব সময় একটা না একটা ষড়যন্ত্র করেছে। সম্প্রতি যে […]
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল ব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদির (৩২) নেত্রকোনার পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে এবং কাজল মিয়া (৩৬) একই গ্রামের মৃত শাহ নেওয়াজখানের ছেলে। জিএমপি কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক শাখাওয়াত […]
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক পিকাপভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্যবসায়ী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন মিয়া (২৬) এবং পিকআপ চালক টাঙ্গাই সদর উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)। ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, […]
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে শ্যামল মজুমদার নামের এক ব্যাক্তি শিক্ষাগত যোগ্যতার ভূয়া সনদ দিয়ে ইথিক্যাল ড্রাগস লিঃ নামক একটি ঔষধ কোম্পানিতে চাকরি করার খবর পাওয়া গেছে। শ্যামল মজুমদার লক্ষ্মীপুর সদরের ৬ নং বাঁঙ্গা খা ইউনিয়নের আমানতউল্লাপুর গ্রামের সুরেন্দ্র ডাক্তার বাড়ীর মৃত পরশ মজুমদারের ছেলে। একই সাথে শ্যামল দীর্ঘদিন ধরে ধানাইপানাই নামক স্থানে ফার্মেসী খুলে ঔষধ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস বলেছেন, ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, এ কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আজ বৃহস্পতিবার প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম পর্বে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনদিনের এ অনুষ্ঠান হচ্ছে। ২৬শে জানুয়ারি শুরু […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য নির্বাচন কমিশন (ইসি) বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক-এ এ কথা জানান সিইসি। কেএম নুরুল হুদা বলেন, মাহবুব […]
নিজস্ব প্রতিবেদক: আজও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় […]
নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর দারোয়ানী লেভেলক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- একই এলাকার রুমানা আক্তার ও সাহারা বেগম। হতাহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক […]
নিজস্ব প্রতিবেদক: করোনায় আবার শনাক্ত ও মৃত্যু বেড়েছে। দৈনিক শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৩২ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২৫৬ জনে। নতুন শনাক্তের ৫৯ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১৬,০৩৩ […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের সদর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে প্রত্যারক চক্রের ১২ মাদকসেবীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সদর উপজেলার বিশ্বাসপাড়ার মৃত দীপেন কুন্ডুর পুত্র শ্রী নয়ন কুমার কুন্ডু (৩৩),মৃত নুর মোহাম্মদের পুত্র মিলন […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ রোকেয়া সুলতানা দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এরই অংশ হিসাবে আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার ধরঞ্জী হাইস্কুল চত্ত্বরে ইউনিয়নের শতাধিক দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের […]
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে কুইক রেসপন্স কোড বা কিআর কোড। শিগগিরই ডিবির প্রতিটি সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে জ্যাকেট দেওয়া হবে। ডিবির দায়িত্বশীল সূত্র জানায়, ডিবি পুলিশের সদস্যরা তাদের সাধারণ পোশাকের ওপর একটি হাতাকাটা জ্যাকেট পরে থাকেন। সেটির সামনের দিকে ডানে ইংরেজিতে ‘ডিবি’ লেখা থাকে। ডানে থাকে ঢাকা মেট্রোপলিটন […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আমদানী নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সারোয়ার হোসেন(২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রাম হতে তাকে আটক করে। আটক সারোয়ার হোসেন উপজেলার রামভদ্রপুর দাড়ারপাড় গ্রামের লুৎফর রহমানের ছেলে। থানা সুত্র জানায়, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনার অংশ […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভায় জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন করলে মিলবে নগদ ৫০০ টাকা ও একটি গাছের চারা। পৌর পরিষদ থেকে এ পুরস্কার দেওয়া হবে। আজ সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু জন্মের প্রথম টিকা দিয়ে […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পৌরসভার দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডে ক্রমান্বয়ে সপ্তাহব্যাপী দুস্থ, হতদরিদ্র ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার স্বরূপ এ কম্বল শীতার্তদের […]
