×
ভেড়ামারায় প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের গুলিতে সিদ্দিক মন্ডল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৩ জন। শুক্রবার সকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে চাঁদগ্রামের চরপাড়া মাঠে। নিহত সিদ্দিক মন্ডল চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদগ্রামে দীর্ঘদিন ধরেই বংশ পরম্পরায় দ্বন্দ্ব চলে আসছে। তারই ধারাবাহিকতায় […]

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটে সেনা সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগে শাহানুর আলম সাবু (৫০) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্প্রতিবার বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট সদর উপজেলার ধানমন্ডি পূর্ব বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে জয়পুরহাট সদর উপজেলার গোয়াবাড়ীঘাট গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। অতিরিক্ত […]

প্রাণনাশের হুমকি পাওয়া দুদক কর্মকর্তা চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ অনিয়মের বিভিন্ন ঘটনার তদন্ত করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। জীবননাশের হুমকি পাওয়ার ১৬ দিনের মাথায় চাকরি খোয়ালেন শরীফ। গত ৩০ জানুয়ারি প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন […]

বিমানবন্দর সড়কে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাঠাও চালক রফিকুল ইসলাম (৪০) ও মোছা. কাজল আক্তার (৩৫) । আজ ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে ময়না তদন্তের […]

আশুলিয়ায় পোশাককর্মী হত্যার দায়ে ৪ জনের ফাঁসির রায়

নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা চাওয়ায় পাঁচ বছর আগে ঢাকার আশুলিয়ার এক পোশাক কারখানার কর্মী মো. তানিমকে অপহরণ করে হত্যার দায়ে চারজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত আরা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন— তানিমের সহকর্মী সোহেল রানা, ফরহাদ হোসেন, মো. আশিকুর রহমান, মো. নজরুল […]

‘কেন্দ্রে গেলেই মিলবে টিকা, লাগবে না এসএমএস-রেজিস্ট্রেশন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীসহ সারাদেশে আগামী ২৬শে ফেব্রুয়ারি এক কোটি ডোজ টিকা দেয়া হবে। এখন থেকে টিকার প্রথম ডোজ নিতে রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে না। অপেক্ষা করতে হবে না এসএমএসের জন্যও। কেন্দ্রে গেলেই দেয়া হবে প্রথম ডোজ টিকা। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিএএইচ অ্যান্ড পিএইচসি) ডা. শামসুল ইসলাম। আজ কোভিড-১৯ […]

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা, সমন জারি

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ছাত্র ইউনিয়নের লোক বলে মন্তব্য করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। মামলার বিবরণে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক […]

‘১২ বছর হলে নিবন্ধন ছাড়াই টিকা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ১২ বছর পার করেছে অথচ টিকা নেয়নি তারা কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে। তাদের নিবন্ধনের প্রয়োজন হবে না। সোমবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অক্সিজেন জেনারেটরের উদ্বোধনসহ দেশের চারটি হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন করেন তিনি। তিনি বলেন, […]

উখিয়া ক্যাম্পে ফের রোহিঙ্গা নেতা খুন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরে আবার এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টায় কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক এ কথা জানান। নিহত আবুল কালাম (৬০) কুতুপালং ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ […]

পাঁচবিবিতে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ সুইড বাংলাদেশের আয়োজনে পাঁচবিবির বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ১২ই ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন স্কুলের প্রতিবন্ধী […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক, বন্দীদের মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। বুধবার বিকাল তিনটায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে যান হেফাজতের ৬ সদস্যের প্রতিনিধি দল। সেখানে প্রায় এক ঘন্টা সময় অতিবাহিত করেন হেফাজত নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কারাবন্দী আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা। হেফাজতের পক্ষ থেকে বলা হয়, এ […]

নাসির-তামিমার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তালাক যথাযথভাবে হয়নি জেনেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই মামলা থেকে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন বুধবার এ আদেশ […]

করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার শনাক্ত সামান্য কমলেও মৃত্যু হু হু করে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬৭০ জনে। নতুন শনাক্তের ৫৯ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩৫৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯৩৬৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট […]

পাঁচবিবিতে বিপুল ভোটে নৌকার জয়

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে ১০ হাজার ৫৩৬ ভোটের ব্যবধানে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (০৭ ফেব্রুয়ারী) রাতে পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জিহাদ মন্ডল ও আনারস প্রতীক নিয়ে […]

নয়াপল্টনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, মজনুসহ আটক ২০

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। রোববার সন্ধ্যার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। সেখান থেকে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, রাজধানীর রুপনগর […]

নিরাপত্তাবাহিনী কোন গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘নিরাপত্তাবাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নেই’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিকমিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। বাংলাদেশে কেউ গুম হয় না, কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। […]

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বড় শ্যালক হাবিবুর রহমান এ তথ্য জানান। হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আমার ভগ্নিপতি ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। আমরা হাসপাতাল থেকে মরদেহ বাসায় এনেছি। আগামীকাল শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে […]

দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে ইউনিয়ন যুবদল নেতা আলী আকবরকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী বাজারে একটি দোকানে ঢুকে তাকে গুলি করে কয়েকজন দুর্বৃত্ত। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, রান্ধুনীবাড়ী বাজারে একটি দোকানে ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবর। দুর্বৃত্তরা সেখানে তাকে […]

বরিশালে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা ভেঙে শিশুপার্ক নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে ভায়লেশন মামলা করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেনকেও। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা […]

ফেনসিডিল মামলায় বাদলের যাবজ্জীবন বহাল

নিজস্ব প্রতিবেদক: ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় যশোরের বাদল কুমার পালকে বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ আজ মঙ্গরবার এই রায় দেন। ১৯৯৭ সালে যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক হন বাদল কুমার পাল। বিচার […]

1 7 8 9 10 11 60