×
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে গাজীপুরে পাওয়া গেছে। সদর থানা পুলিশ রোববার সন্ধ্যায় চন্দ্রা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে। সোমবার আদালতের মাধ্যমে শিশুটিকে মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তর থেকে সহযোগিতা দেওয়ার প্রলোভনে অজ্ঞাত এক নারী শিশুটিকে চুরি করে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, […]

লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ ভোররাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি লোহাকুচি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলী গ্রামের মৃত সানোয়ারের ছেলে ওয়াসকুরুনি (৩৫) ও একই গ্রামের সাদেকের ছেলে আইনাল হক (৩০)। স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে ওয়াসকুরুনি ও আইনাল সীমান্তের ২২নং পিলারের […]

ঘোড়াঘাটের ইউএনও হত্যাচেষ্টা মামলায় রবিউলের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর মামলায় আসামি রবিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি পৃথক […]

আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল চন্দ্রগ্রহণ। মঙ্গলবার বিকাল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণগ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের […]

নতুন বিরোধী দলীয় চিফ হুইপ ফখরুল ইমাম

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৮ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ফখরুল ইমামকে সংসদের নতুন বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে। জাপা চেয়ারম্যান জিএম কাদের দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে সোমবার তাকে নতুন বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেন। এ সংক্রান্ত চিঠি সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে যাবে। স্পিকারের স্বীকৃতি পেলে মসিউর রহমান […]

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক: পুলিশের আরও দুই কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে পাঠানোর বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে পাঠানো দুই কর্মকর্তা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আলমগীর আলম ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হাকিম। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর […]

চাঞ্চল্যকর কৃষক সালাম হত্যায় ২১ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৪ বছর পর পাবনা সদর উপজেলার চরতারাপুরে চাঞ্চল্যকর কৃষক সালাম হত্যা মামলায় ২১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) আদালতের বিচারক ইসরাত জাহান মুন্নী এ রায় ঘোষণা করেন। […]

মোটরসাইকেল চুরি ঠেকাতে যে অনুরোধ জানাল গোয়েন্দা পুলিশ

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলের চুরি ঠেকাতে সিসি ক্যামেরা আছে এমন স্থানে পার্ক করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে শুক্রবার চাঁদপুর, নোয়াখালী, মুন্সীগঞ্জ জেলায় অভিযান চালিয়ে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ চুরির সঙ্গে জড়িত […]

জন্মদিনের কেক নিয়ে বাড়ি ফেরা হলো না নুসরাতের

নিউজ ডেস্ক: জন্মদিনের কেক আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নুসরাত (৯) নামে এক শিশুর। রোববার সন্ধ্যায় মতলব বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় মতলব বাজার থেকে জন্মদিনের কেক কিনে নুসরাত তার মা ও তার ছোট বোনকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে বাড়ির […]

যে কারণে ছেলেকে থানায় দিলেন বাবা

নিউজ ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় নেশাগ্রস্ত ছেলে মো. সাগরকে (২০) মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানোর জন্য দুলারহাট থানায় সোপর্দ করেছেন বাবা। সাগর যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেজন্য শনিবার তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাকে দুলারহাট থানার ওসি মোরাদ হোসেনের তত্ত্বাবধানে বরিশাল নিরাময়কেন্দ্রে পাঠানো হয়েছে। মো. সাগর উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ৪নং ওয়ার্ডের বাসিন্দা […]

পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি, খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক: পাবনায় আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল নামের এক ছাত্রলীগ নেতা পিস্তল হাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেছেন। এনিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ। জানা যায়, আবু বক্কার সিদ্দিকী জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। […]

সাঁথিয়ার গৌরীগ্রাম বাজারে দুর্ধর্ষ চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার গৌরীগ্রাম বাজার তিনমাথা মোড়ে মিলন ইলেকট্রনিক্সের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা চালের টিন কেটে মোবাইল ফোন,ইলেকট্রিক পন্য,নগদ টাকা ও সিসি ক্যামেরার ডিভিআর মেশিনসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গিয়েছে। স্থানীয় সূত্র ও মিলন ইলেকট্রনিক্সের দোকান মালিক মোতাহার হোসেন জানান,প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার […]

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১১ বছরের বালক গ্রেফতার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. নাহিদ (১১) নামে একজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ। ১৫ এপ্রিল শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার চাদঁগাও খামারবন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ ওই গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে। সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে শিশুকে খেলার ছলে […]

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু দেশের জন্য অশুভ সংকেত: জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, পুলিশের হেফাজতে লালমনিরহাটে যুবকের নিহতের বিসয়টি শুধু নিহতের পরিবারের জন্য নয়, সারাদেশের মানুষের জন্য এটি একটি অশুভ সংকেত।   শনিবার (১৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার হারাটি কাজিরচওড়া এলাকায় পুলিশ হেফাজতে নিহত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদের।   […]

বেগুনি নিয়ে কলেজ শিক্ষকের পোস্ট, থানায় ছাত্রলীগ নেতার অভিযোগ

নিউজ ডেস্ক: রংপুরে মিষ্টি কুমড়ার ছবি দিয়ে বেগুনি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে থানায় অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেতা। রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় অভিযোগটি দাখিল করেছেন ইমরান হোসেন। তিনি রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তের জন্য সাইবার […]

নামাজ পড়তে যাওয়ার সময় ধরে নিয়ে গুলি, যুবক নিহত

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সদর উপজেলায় নামাজ পড়তে যাওয়ার সময় ধরে নিয়ে প্রতিপক্ষের গুলিতে জুয়েল ফকির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলায় চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও আলু তোলা কেন্দ্র করে চরকেওয়ার ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন ফকির ও সাধারণ সম্পাদক মন্টু দেওয়ান […]

পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল – মুরগী বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে মশিউর রহমান (৪০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার রামচন্দ্রপুর বেলাল চৌধুরীর ইট ভাটা সংলগ্ন রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। মশিউর উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দক্ষিণ ধরঞ্জী গ্রামের অবসরপ্রাপ্ত আনছার ব্যাটালিনের সদস্য মিজানুর রহমানের […]

পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার কারণে রোগী বৃদ্ধি

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি-তে বিভিন্ন জটিল ও কঠিন রোগের অপারেশনসহ অন্যান্য রোগীর মান সম্মত চিকিৎসা সেবা দেওয়ায় প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এ কারণে রোগীরদের চিকিৎসা সেবা নিশ্চিত করণে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নতি করণের দাবী করেছে সুশীল সমাজসহ এলাকাবাসী। […]

কারখানায় হঠাৎ চুল্লি বিস্ফোরণে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ ফতুল্লায় হাঁড়ি-পাতিল তৈরির একটি সিলভার কারখানায় চুল্লি বিস্ফোরণে মোকলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন রিপন ফকির (২৫) নামে আরও একজন। সোমবার সকাল ৭টায় হঠাৎ গ্যাস এসে জমাট বাধায় ফতুল্লার পাগলা নন্দলালপুর আরাফাত মেটাল নামে সিলভার কারখানায় এ বিস্ফোরণ ঘটে। কারখানার ম্যানেজার জালাল উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি […]

রাঙামাটির দুর্গম পাহাড়ে দু’গ্রুপের গোলাগুলি, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বান্দরবান সীমান্তবর্তী এলাকায় উপজাতি সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিনজন নিহত হয়েছে। এসময় দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়। সেখানে পুলিশের একটি দলকে পাঠানো […]

1 4 5 6 7 8 60