×

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১১ বছরের বালক গ্রেফতার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. নাহিদ (১১) নামে একজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ। ১৫ এপ্রিল শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার চাদঁগাও খামারবন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ ওই গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে।

সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত মাটির দালান ঘরে ধর্ষণ করে প্রতিবেশী নাহিদ এ অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে নাহিদ নিজেই তার বসতবাড়িতে এগিয়ে দিয়ে আসে শিশুটিকে। পরবর্তীতে শিশুটি এ ঘটনা পরিবারে জানায়।

এ ঘটনায় শুক্রবার নালিতাবাড়ী থানায় ওই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। অভিযোগ পেয়ে রাতেই নালিতাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে শিশু নাহিদকে গ্রেফতার করে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহাম্মেদ বাদল বলেন, এ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত নাহিদকে আদালতে সোর্পদ করা হয়েছে।