×
এক মিনিট ‘অন্ধকারে’ সারা দেশ

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের কালরাতের স্মরণে গণহত্যা দিবসের রাতে সারা দেশে পালিত হয়েছে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি। ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল সেই ‘কালরাত’ স্মরণে এ ব্ল্যাকআউট কর্মসূচি পালন করল দেশ। শনিবার রাত সাড়ে ১০টায় সব আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচির মাধ্যমে ঘুমন্ত নিরীহ মানুষকে নির্বিচারে গণহত্যার ঘটনাকে স্মরণ করা হয়। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের […]

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নানাভাবে চেষ্টা করেও পাকিস্তানি সেনাদের গণহত্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, নানাভাবে চেষ্টা করেও পাকিস্তানি সেনাদের গণহত্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া যাচ্ছে না। বিষয়টি আমরা আন্তর্জাতিক মহলে তুলে ধরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে আমরা এ দাবি জানিয়ে আসছি। আমাদের ন্যায্য দাবি আদায়ে ছাড় দেওয়া […]

আজ ভয়াল ২৫শে মার্চ

নিজস্ব প্রতিবেদক: আজ ভয়াল ২৫শে মার্চ। ১৯৭১ সালের এদিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। সংঘটিত হয় ইতিহাসের জঘন্যতম গণহত্যা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ রাত […]

রোজায় পূর্ণ শারীরিক উপকার পেতে হলে যা করণীয়

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানে রোজা রেখে দিন শেষে খেজুরের চেয়ে ভালো কিছু হতে পারে না। খেজুরে আছে প্রচুর আঁশ। পাশাপাশি ইফতারে রাখুন প্রচুর সবজি। সেসব দেবে ভিটামিন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। রাখুন বীজজাতীয় শস্য। এসবে পাবেন শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি ও আঁশ। প্রোটিনের জন্য রাখুন সেদ্ধ বা পোড়ানো চর্বিহীন মাংস, চামড়াছাড়া মুরগির মাংস […]

ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। তাদের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে। ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা গেছে, বাংলাদেশি অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রবিউল ইসলাম রবিউলের নাম যুক্ত হয়েছে। ৩৫ বছর বয়সি রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা […]

রেকর্ডগড়া ১০ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। টাইগারদের অনুসরণ করতেই হয়তো তৃতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে হাসান-তাসকিনদের নৈপুণ্যে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি আইরিশরা। সফরকারীদের মাত্র ১০১ রানে আটকে দেয় টাইগার পেসাররা। স্বল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ইতিহাসে টাইগারদের […]

আজ শুরু হচ্ছে কম দামে দুধ-ডিম-মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক : নিন্ম ও মধ্যবিত্তের কথা মাথায় রেখে আসন্ন রমজানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে কম দামে দুধ, ডিম, ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। তবে গত বছরের রোজার তুলনায় এবার বাড়তি দামে বিক্রি হবে এসব পণ্য। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এ কার্যক্রমের উদ্বোধন […]

দুস্থদের দুম্বার মাংসে ভাগ বসালেন জনপ্রতিনিধিরা

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার অসহায় ও দুস্থদের বিতরণের জন্য বেশির ভাগ দুম্বার মাংস জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সৌদি আরব থেকে দুস্থদের জন্য পাঠানো মাংস যারা পেয়েছেন, তাঁরা পরিমাণে কম পেয়েছেন বলে জানিয়েছেন। দুম্বার মাংস বিতরণের তালিকা অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা ২ কার্টন, […]

হজ নিবন্ধনের সময় বাড়লো, কমেছে খরচ

নিজস্ব প্রতিবেদক: এ বছর পবিত্র হজ নিবন্ধনের সময় বাড়লো ২৭শে মার্চ পর্যন্ত। হজের প্যাকেজেও পরিবর্তন এসেছে। নতুন প্যাকেজ অনুযায়ী নিবন্ধনের খরচ কমছে ১১ হাজার ২৭৫ টাকা। পরিবর্তিত প্যাকেজে আজ থেকে নিবন্ধন চলবে। বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সকল […]

১৫৯ উপজেলা ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ৭ জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। গৃহহীনমুক্ত জেলাগুলো হচ্ছে নরসিংদী, গাজীপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট। গৃহহীন ও ভূমিহীনদের মাঝে আরও ৩৯ হাজার […]

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে মঙ্গলবার রমজানের বাঁকা চাঁদ দেখা যায়নি। কাজেই বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য বৃহস্পতিবার থেকে মাসটি শুরু হতে যাচ্ছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে। খবর আল আরাবিয়ার। মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। […]

সরকারের পতন ঘটানোর মতো রাজনৈতিক শক্তি দেশে নেই: হানিফ

নিজস্ব প্রতিবেদক: সরকারের পতন ঘটানোর মতো রাজনৈতিক শক্তি দেশে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। তিনি বলেছেন, বিএনপির আন্দোলন আন্দোলন খেলা শেষ হয়ে গেছে, এটা আসলে তাদের ভাঁওতাবাজি। এই দেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে। হানিফ বলেন, আগামী সংসদ […]

 রমজানে খতম তারাবিহ একই পদ্ধতিতে  পড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে একই পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিহতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা […]

রাষ্ট্রপতির প্রজ্ঞাপন স্থগিতের আবেদন চেম্বার আদালতেও খারিজ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। মঙ্গলবার প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিটকারী আইনজীবীর আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এমএ আজিজ খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি […]

ব্রয়লার মুরগির পাইকারি-খুচরা দামে অনেক ব্যবধান : ভোক্তা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক : ব্রয়লার মুরগির পাইকারি ও খুচরা বিক্রিতে নানা অনিয়ম তুলে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  এক প্রতিবেদনে এসব অসংগতি তুলে ধরে দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে আটটি সুপারিশও করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন ও সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, […]

বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে চার পাহাড়ি নারীসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমায় পর্যটন স্পট বগালেক সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পাহাড়ি নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে রুমা উপজেলার পর্যটন স্পট বগালেক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন পাহাড়ি নারীর […]

নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত এবং বাংলাদেশি পণ্যের জন্য নতুন বৈশ্বিক বাজার অন্বেষণে একটি উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (২০ মার্চ) গণভবনে রপ্তানি-সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ […]

শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৬

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহনের একটি বাস হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে  খাদে পড়েছে। এতে ১৬ জন বাসযাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক। আজ রোববার সকাল ৮টার দিকে শিবচর উপজেলার কুতুবপুরে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের পাঁচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবচর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান […]

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মো. রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিন সকালে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর […]

জাতির পিতা’র ১০৩তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী আজ। জাতীয় শিশু-কিশোর দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দিবসটি উদ্যাপন উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে […]

1 7 8 9 10 11 77