নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এত মানুষ হয়েছে, যে গুলিস্তান পার হয়ে গেছে। […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানী বিচে ২৮ দেশের নৌবাহিনীর অংশগ্রহণে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে তিনি এ সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৮টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে প্রথমবারের মতো ফ্লিট রিভিউয়ের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশসহ […]
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালে জনগণের ভোট চুরি করে ক্ষমতা এসেছিলেন। এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল। আন্দোলনের মুখে দেড় মাসের মধ্যে ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছিলেন। জনগণের ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না। কিন্তু বিএনপি গণতান্ত্রিক ধারা পছন্দ করে না। আজ […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি সুতার গোডাউনে আগুন লেগেছে। রোববার বিকাল ৩টায় মিরপুর ১ নাম্বারের কলওয়ালাপাড়া বৈশাখী মার্কেটের গলিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, মিরপুর ১ নাম্বার বৈশাখী মার্কেটসংলগ্ন একটি বাড়িতে সুতার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। […]
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে, জনসমাগম নেই, মাঠ ফাঁকা। আর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জনতার ঢল। তিল ধারণের ঠাঁই নেই। শনিবার আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল […]
নিজস্ব প্রতিবেদক: সমাবেশের নামে বিএনপি ১০ ডিসেম্বর চাল-ডাল নিয়ে নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করার খবর শুনেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপি তাদের মহাসমাবেশে নাকি লাখ লাখ লোকের সমাগম করবে। ঢাকাকে অচল করে দেবে। ওই দিন সরকার পতনের দাবি তোলার হুমকি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা […]
নিজস্ব প্রতিবেদক: ডলার সংকটের মধ্যে ধারাবাহিক কমতে থাকা প্রবাসী আয় বা রেমিট্যান্স কিছুটা বেড়েছে। সদ্য বিদায়ী নভেম্বর মাসে প্রবাসীরা ১৫৯ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৬৩ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে)। এর আগের মাসে এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। অর্থাৎ আগের মাসের তুলনায় […]
নিজস্ব প্রতিবেদক: লাঠি ও আগুন নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি মহাসচিবের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের মুখে মধু আর অন্তরে বিষ। তারা ১০ […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের এ হাইকমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের […]
নিজস্ব প্রতিবেদক: করোনার টিকার দ্বিতীয় ও বুস্টার ডোজ যারা এখনও নেননি তাদের জন্য সুখবর। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অন্তত ৯০ লাখ মানুষকে কোভিড টিকা দেওয়া হবে। বিজয়ের মাসে টিকা দেওয়ার বিশেষ এই কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার রাজধানীর মহাখালীতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. […]
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা শাসক নন, তিনি জনগণের সেবক। মির্জা ফখরুল সাহেবদের অপপ্রচারের বিপরীতে আমরা গঠনমূলক সত্য প্রকাশ করব এবং কাজ দিয়ে প্রমাণ করব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার নোয়াখালী পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপির মির্জা ফখরুল […]
নিজস্ব প্রতিবেদক: ফুয়েলসহ যেকোনো জ্বালানি বেসরকারিভাবে আমদানি করতে চায় সরকার। বিষয়টি বিশ্লেষণ করে দেখার জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনার পর সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে বিশেষ পরিস্থিতিতে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সরাসরি বৃদ্ধি ও […]
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল সোমবার। সকাল ১০টায় ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল দুপুর ১২টায় এসএসসি […]
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ও ফরিদপুর অঞ্চলের জেলাগুলো নিয়ে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে নতুন দুই বিভাগ করার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে প্রস্তাব দুইটি চলতি বছরের জন্য স্থগিত করা হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, সরকারের ব্যয় সংকোচন নীতির […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারবিরোধী আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা পাগলের প্রলাপ বকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার যশোরের জনসভায় গণমানুষের ঢল আবারও প্রমাণ করেছে দেশবাসী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের প্রতি […]
নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান উন্নয়ন ধারা ধরে রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল যশোর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক কাজ আমরা করে যাচ্ছিলাম, তবে করোনা, ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী মন্দা দেখা দিয়েছে। এই মন্দা থেকে আমরা যেন উত্তরণ ঘটাতে পারি, সে বিষয়ে যথেষ্ঠ সজাগ আছি। আমাদের অর্থনীতি এখনও গতিশীল আছে, নিরাপদ আছে, সেটুকু অন্তত আমি বলতে পারি। আজ বৃহস্পতিবার সকালে যশোর বাংলাদেশ বিমান বাহিনী […]
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ গঠনে অনুমোদন দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে নতুন দুই বিভাগের নাম দুই নদীর নামে নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে আবাদি জমি রক্ষায় পরিকল্পিত শিল্পায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে যুব ও নারীদের এ খাতে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যত্রতত্র কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। আবাদি জমি ও তিন ফসলি জমির কোনো ক্ষতি করা যাবে না। শিল্পায়নের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আনবো। […]
নিজস্ব প্রতিবেদক: ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আদালতের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয় […]
