×
বঙ্গবাজারের আগুনে ক্ষয়ক্ষতি কত?

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবাজার মার্কেটের মঙ্গলবার সকালে ভয়াবহ যে অগিকাণ্ড ঘটেছে, তাতে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে গেছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন দাবি করেছেন। এ সময় তিনি প্রাথমিকভাবে সরকারি তহবিল থেকে ৭০০ […]

ভয়াবহ আগুনে জ্বলছে বঙ্গবাজার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকালে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৪৩ ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। রাফি জানান, ৬টা ১০ মিনিটে আগুনের ঘটনা জানার পর ঢাকা এবং আশেপাশের […]

জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাঁকে জামিন দেয়া হয়। শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কর্মকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, স্বাধীনতা দিবসে একটি সংবাদ প্রকাশের জেরে গত […]

ইভিএম নয়, ৩০০ আসনেই ভোট ব্যালটে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংসদীয় ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। এদিকে ৫ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল […]

প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত মাস পর প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স ২ বিলিয়ন ছাড়িয়েছে। সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসীরা দেশে ২০১ কোটি (২.০১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সবশেষ গত বছরের আগস্টে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার প্রবাসী আয় এসেছিল দেশে। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ […]

৬ সপ্তাহের আগাম জামিন পেলেন মতিউর রহমান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সকালে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন মতিউর রহমান। তার পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়। বেলা ৩টার দিকে প্রথম আলো সম্পাদকের […]

এ বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৬৪০ সর্বনিম্ন ১১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার জনপ্রতি সর্বোচ্চ ২৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা […]

শিশুকে অপব্যবহারের জন্য শামসুজ্জামান গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে শিশু নির্যাতন ও শিশুকে অপব্যবহার করার জন্য গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মহান স্বাধীনতা দিবসে একটি প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে তাকে নিজ বাসা […]

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশন চালু

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়ে গেল। এর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হয়ে গেল। আজ সকাল ৮টায় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খোলা হয়। এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর এটি সর্বসাধারণকে নিয়ে বাণিজ্যিক যাত্রা […]

শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শামসুজ্জামানকে। এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক […]

জিডিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির মালিকানা সংক্রান্ত সামাজিক ও পারিবারিক সমস্যার অবসান এবং ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করতে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বুধবার দেশের প্রথম তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভূমির মালিকানা সুনির্দিষ্ট করার জন্য ভূমি বণ্টন ব্যবস্থাকে ডিজিটালাইজ করতে […]

নূরে আলম সিদ্দিকী আর নেই

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার অন্যতম সংগঠক, সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নূরে আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার প্রেস সচিব কবি ও বাচিক শিল্পী অনিকেত রাজেশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, […]

সৌদিতে বাস উল্টে নিহতদের ৮ জন বাংলাদেশি

আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ২০ ওমরাহযাত্রীর মধ্যে আটজন বাংলাদেশি। সৌদির বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার (২৭ মার্চ) যাত্রীবাহী বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, […]

ধান গবেষণা ইনস্টিটিউটের ফেসবুক পেজ হ্যাক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে অবস্থিত ধান গবেষণা ইনস্টিটিউটের  (BRRI)র অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। গত বৃহস্পতিবার পেজ হ্যাক করে ইনবক্সে ১০০ ডলার হ্যাকাররা দাবি করেছে বলে জানিয়েছেন বিআরআরআই’র সিনিয়র লিঁয়াজু কর্মকর্তা মো. আব্দুল মমিন। পেজের ইউজার নেম Bangladesh Rice research Institute BRRI বর্তমানে New Birthday T Shirt নামে পেজটি দেখা যাচ্ছে। আব্দুল মমিন জানান, ধান গবেষণা […]

২২ রানে জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: পূর্ণ ২০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি শুরুর আগে ১৯.২ বলে ৫ উইকেটে ২০৭ রান তোলে স্বাগতিকরা। ২ ঘণ্টা ৩ মিনিট বন্ধ ছিল খেলা। বৃষ্টি শেষে পুনরায় খেলা শুরু হলে ডিএলএস মেথডে ৮ ওভারে আয়ারল্যান্ডের টার্গেট নির্ধারণ করা হয় ১০৪ রান। তবে তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে লক্ষ্যে পৌঁছতে পারেনি আইরিশরা। ২২ রানের […]

খেজুর বীজের বিভিন্ন অংশ নিয়ে কোরআনের উপমা জানুন

ডেস্ক প্রতিবেদন : পবিত্র মাহে রমজানের ইফতারে খেজুর থাকবেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেসব ফলের নাম উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে খেজুর অন্যতম। খেজুর এবং খেজুর বীজের বিভিন্ন অংশের নাম কোরআনে এসেছে। পরকালের সওয়াব, পুরস্কার ও জাহিলি যুগের দেবদেবীর ক্ষমতার উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা খেজুর বীজের এসব অংশের নাম উল্লেখ করেছেন। যেমন— খেজুর বীজের পিঠে ক্ষুদ্র […]

আজ থেকে অফিস-ব্যাংক নতুন সময়সূচিতে চলবে

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আলাদা অফিস সময় নির্ধারণ করেছে সরকার। রোজার প্রথম ৩ দিন ছুটি থাকায় আজ সোমবার থেকে তা কার্যকর হবে। প্রথম রোজা থেকে এ সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এবার রমজানের প্রথম দিন ছিল শুক্রবার, দ্বিতীয় দিন ছিল শনিবার। সাপ্তাহিক ছুটির দুই দিন […]

মহান স্বাধীনতা দিবসে কেক কাটলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে কেক কেটেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকালে বঙ্গভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে এ কেক কাটা হয়। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের সহধর্মিণী এবং ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও […]

স্বাধীনতা দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভার স্মৃতিসৌধে বীর শহিদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির পরপরই জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন […]

মহান স্বাধীনতা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। ঢাকা ছাড়া সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। সবুজের জমিনে রক্তিম সূর্য খচিত মানচিত্রের বাংলাদেশের আজ মহান স্বাধীনতা দিবস এবং ৫৩তম জাতীয় দিবস। বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম […]

1 6 7 8 9 10 77