নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ পুরুষ, ৩ নারী, ২ শিশু রয়েছে। এ ঘটনায় ড্রাইভার আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেস সড়কে মালিগ্রাম ফ্লাইওভার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের হতে পারে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু জাফর জানান, অ্যাম্বুলেন্স ভাঙ্গা […]
নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়া থেকে ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে পানামা’র পতাকাবাহী ‘এমভি-নাবিওস অ্যাম্বার’ নামে একটি জাহাজ ভিড়েছে মাতারবাড়ী গভীর সমুদ্রের কৃত্রিম জেটিতে। মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এসব কয়লা আনা হয়েছে। এ নিয়ে গত দুই মাসে এলো ৩ লাখ টনের বেশি কয়লা। শুক্রবার (২৩ জুন) দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগ কাণ্ডারি ২ ও […]
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৪ সালে পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হবে। শুক্রবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল রেলস্টেশন পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ে অধিদফতরের সচিব ড. হুমায়ন কবির এ কথা বলেন। তিনি আরো বলেন, বেনাপোল রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ করা হবে। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষে যাত্রী বিশ্রামগার […]
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনেকটা নিরুত্তাপভাবে শেষ হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সে অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। কাউন্সিলর পদে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ তৈরি হয়। সকাল থেকে নারী ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হতে থাকেন। বৃষ্টির মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ৮টায় ভোট গ্রহণ […]
নিজস্ব প্রতিবেদক: ছিলেন লন্ডনে। মেয়র প্রার্থী হওয়ার কোনো ধারণাই ছিল না। জানুয়ারিতে হঠাৎ করে আলোচনা। আর আলোচনাকে সত্য করে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। আর গতকালের নির্বাচনে তিনিই হলেন সিলেটের নতুন মেয়র। ইভিএম-এ ভোট হওয়ার কারণে বিকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা করা শুরু হয়। […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হয়েছে। ছবিসহ ভোটার তালিকা আছে এবং সংবিধান অনুযায়ী ভোট হবে। জনগণ যদি ভোট দেয়, তাহলে আছি। না হলে নাই। আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। বুধবার (২১ জুন) গণভবনে সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, যারা আমাদের ভোটচোর […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনোই বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না। রোববার স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত বিশেষ দরবার (সমাবেশ) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা কারো হস্তক্ষেপের কাছে মাথা নত করব না। এটা আমাদের […]
নিজস্ব প্রতিবেদক: অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার শিকার মাহবুবা রহমান আঁখি। রোববার (১৮ জুন) দুপুর ১টা ৪৩ মিনিটে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন। এর আগে গত ১৪ জুন সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান […]
নিজস্ব প্রতিবেদক: কারও ভিসা নীতি, নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন থেমে থাকবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে। গণতান্ত্রিকভাবেই নির্বাচন অনুুষ্ঠিত হবে। আমরা কারও ওপর হস্তক্ষেপ করি না। আমাদের নির্বাচনেও বাইরের কোনো দেশের হস্তক্ষেপ চাই না। নিয়মকানুন মেনে নির্বাচনে যাচ্ছি। আর নির্বাচনকালীন সরকারপ্রধান শেখ […]
নিজস্ব প্রতিবেদক: আগস্টে বাংলাদেশ ব্রিকস-এর সদস্য হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন৷ বুধবার জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক নিয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে, সম্প্রতি আমাদের তাতে গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল৷ ব্যাংকে আমাদের সদস্য […]
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রার্থী এই দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। পাশাপাশি সিলেট এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার বিকালে বরিশালে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম […]
নিজস্ব প্রতিবেদক: আগামীতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের ঐক্যের ডাক দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। আওয়ামী লীগকে তৃণমূল থেকে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত করতে হবে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের […]
নিজস্ব প্রতিবেদক: বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী এই দুই সিটিতে ভোটের লড়াইয়ে আছে। দুটি সিটি নির্বাচনের কোনটিতে বিএনপি অংশগ্রহণ করছে না। দুটি সিটিতে সব ভোটকেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। বরিশালে মেয়র […]
নিজস্ব প্রতিবেদক: দাম কমলো সয়াবিন তেলের। নতুন দাম অনুযায়ী প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে। রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান। তপন কান্তি ঘোষ […]
নিজস্ব প্রতিবেদক: তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা। আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে কুশল বিনিময় করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকা তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন […]
নিজস্ব প্রতিবেদক: চলমান তীব্র তাপদাহের কারণে আগামীকাল ৫ই জুন থেকে ৮ই জুন মোট চারদিন দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক […]
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে বৃহস্পতিবার রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তুরস্কের নতুন প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নেবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগামী ৩ জুন বিকেল […]
নিজস্ব প্রতিবেদক: আপনার স্কুলগামী সন্তানের জন্য বলপয়েন্ট কলম কিনতে খরচ বাড়বে। এর উৎপাদন পর্যায়ে অর্থমন্ত্রী ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছেন। শুধু তাই নয়, বসতঘর থেকে রান্নাঘর পর্যন্ত ব্যবহার্য অধিকাংশ পণ্যের উৎপাদন ব্যয়ও বাড়বে। বহুজাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ’র শর্ত পূরণ করতে গিয়ে অর্থমন্ত্রী এবার কঠোর হয়েছেন নিম্ন থেকে উচ্চ-সবস্তরের মানুষের ওপর। অর্থ সংগ্রহের দিকে দিয়েছেন বেশি […]
নিজস্ব প্রতিবেদক: অফিসগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি পরিবর্তন হয়ে মঙ্গলবারের পরিবর্তে হবে শুক্রবার। মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে। গত ১৮ মে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে ডিএমটিসিএল সম্মেলনকক্ষে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমডি […]
