×
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে টাকা পাচার কমবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে সেদেশে অবৈধ টাকা পাচার কমবে।’ আজ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শে‌ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. মো‌মেন ব‌লেন, ভিসা (যুক্তরাষ্ট্রের) বড়লোকরা নেয়, সরকারি কর্মচারী, কিছু বড় ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনীতিবিদদের ভিসার দরকার হয়, যাদের ছেলে-মেয়ে বিদেশে […]

ঢাকায় ওআইসি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। শনিবার ঢাকায় আসেন তিনি। ওআইসি মহাসচিব ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ ও আইইউটির ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ সফরকালে ওআইসি মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। রোববার […]

প্রমাণ হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব: কাদের

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গাজীপুরের সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর […]

গাজীপুরে বাজিমাত করলেন জায়েদা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি নির্বাচনে বাজিমাত করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট আজমত উল্লা খানকে ১৬১৯৭ ভোটে হারিয়ে তিনি এ সিটির প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন। জায়েদা ভোট পেয়েছেন ২,৩৮,৯৩৪, আজমত উল্লা খান পেয়েছেন ২,২২,৭৩৭ ভোট। দিনভর অনেকটা শান্তিপূর্ণ ভোট হলেও রাতে ফল ঘোষণায় দীর্ঘ সময় লাগায় টানটান উত্তেজনা দেখা দেয়। […]

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আদালতে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি রফিকুল আলম । তিনি জানান, চাঁদকে হড়োগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১৯ মে রাজশাহীর […]

জ্বালাও-পোড়াও আন্দোলন ঠেকাতে মার্কিন ভিসা নীতি সহায়ক হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘আমাদের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে যাতে কেউ জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য মার্কিন সরকারের ভিসা নীতি আমাদের প্রচেষ্টাকে সাহায্য করতে পারে।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বাংলাদেশের জন্য নতুন এই ভিসা নীতি ঘোষণা করেন। […]

সিসি ক্যামেরায় গাসিক নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পঞ্চম তলায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, মো: আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান কন্ট্রোল রুমে […]

ঢাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: পদযাত্রা কর্মসূচি ঘিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ৪টার কিছু আগে সিটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আগে থেকেই সায়েন্সল্যাব […]

আমেরিকা বলে-কয়ে নিষেধাজ্ঞা দেয় না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ওপর নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা সে বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আর নিষেধাজ্ঞা হবে কিনা সেটা নিয়ে আমার কোনো ধারণা নাই। এগুলো আমাদের বলে কয়ে তো কোনোদিন করে না। এটা যদি হয় দুঃখজনক হবে। আমেরিকা তো প্রায় দেশে […]

ভোলার ইলিশাকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভোলার ইলিশা-১ কূপটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন এই গ্যাসক্ষেত্রটি থেকে প্রতিদিন গড়ে ২০ মিলিয়ন ঘনফুট উত্তোলনের সম্ভাবনা রয়েছে। আজ সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভূতাত্ত্বিক তথ্য এবং ডিএসটি রিপোর্ট অনুযায়ী, ইলিশা-১ […]

৪১৫ হজ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর ৪১৫ জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে। আজ ভোর রাত ৩টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি সৌদি স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছাবে। এছাড়াও, বিমানের আরও ৪টি ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে […]

‘পদযাত্রার নামে বিএনপি আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদযাত্রার নামে বিএনপি ভেতরে ভেতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে সহিংসতা ও ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। উপরে পদযাত্রা ভেতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপির পদযাত্রা হচ্ছে পতনযাত্রা।’ ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের […]

পুরো আসনের নয়, কেন্দ্রের ফল বাতিল-স্থগিত করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে কেবল অনিয়ম হওয়া কেন্দ্রের ভোটের ফল বাতিলের ক্ষমতা দিয়ে একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাতে জানানো হয়েছে, কোনো নির্বাচনে পুরো আসন নয়, এক বা একাধিক কেন্দ্রের ফল বাতিল বা স্থাগিত করতে পারবে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘রিপ্রেজেন্টেশন অব দ্য […]

অন্য দেশের তুলনায় বাংলাদেশ কূটনীতিকদের অনেক ভালো নিরাপত্তা দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সরকার বিদেশি কূটনীতিকদের অনেক ভালো ও কার্যকর নিরাপত্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিলের প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাহরিয়ার আলম […]

৩১শে মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। আগামী ৩১শে মে থেকে মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে। এছাড়া মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার। এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা […]

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধু হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস […]

এসএসসি’র স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপ-কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। ওই পদার্থ […]

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিশ্বে সমাদৃত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৫ মে) এক সংবাদ সম্মেলনে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার লিখিত ভাষণে বলেন, তার দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংক প্রধানসহ সকলেই তার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করতে তার সরকারের […]

চিত্রনায়ক ফারুক আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত বর্ষীয়ান চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ মে) সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। মঙ্গলবার ভোরের ফ্লাইটে তার লাশ দেশে আনা হবে […]

সালাউদ্দিনসহ বাফুফের তিন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদককে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনসহ সংস্থাটির তিন শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন (দুদক)কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রোববার (১৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম […]

1 2 3 4 5 6 77