×
‘বাংলাদেশ থেকে চলে গেছে ঘূর্ণিঝড় মোখা’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের ভূখণ্ড থেকে চলে গেছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে মিয়ানমারের সিত্তওয়ে অবস্থান করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মিয়ানমারের স্থলভাগের আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে ঘুর্ণিঝড়টি। রোববার রাত ৮টায় আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেছেন, ‘এটা আমাদের দেশ থেকে […]

ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। মোখা বর্তমানে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। শনিবার দিবাগত রাত ২টার পর আবহাওয়া অধিদফতরের দেয়া ১৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর বলেছে, মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার […]

যে দেশ স্যাংশন দেবে তাদের থেকে কিছুই কিনব না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নিষেধাজ্ঞা দিলে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশ কোনো কিছু কিনবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময় বিশ্বব্যাংক তার বরাদ্দ প্রত্যাহার করলেও একমাত্র আওয়ামী লীগ সরকারই প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ করেছে বলেও জানান তিনি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৬০তম কনভেনশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব […]

ঘূর্ণিঝড় ‘মোখা’ : সারা দেশে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূলের দিকে অগ্রসর হওয়ায় সারা দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার বিআইডব্লিউটির উদ্ধৃতি দিয়ে নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সারা দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ […]

৫ বোর্ডের রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে আগামী রোববারের পাঁচ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো-কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘মোখা’ রোববার দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে […]

ঘূর্ণিঝড় ‘মোখা’ : ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’। তাই দেশের চারটি বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত উঠিয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। অধিদফতরের পরিচালক মো: আজিজুর রহমান আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় একটি গণমাধ্যমকে বলেন, এর অর্থ হলো অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এখন বাংলাদেশের দিকে আসছে। তাই সংকেত […]

‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছে মোখা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও উত্তর দিকে অগ্রসর এবং ঘণীভূত হয়ে একই এলাকায় ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২০৫ কি.মি. দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, […]

২০২৪ অর্থবছরের জন্য ২.৬৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী অর্থবছরের (২০২৪ অর্থবছর) জন্য দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে। এতে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা (বরাদ্দের ২৮ দশমিক ৮৮ ভাগ) বরাদ্দ দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এনইসি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি […]

গাজীপুর সিটি নির্বাচন হোক একটা মডেল: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। আমাদের সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে ভোটের দিনের ওপর। ভোটাধিকারের ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতি, অসততা, অপকর্ম হচ্ছে কিনা- যারা আমাদের নির্বাচন কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার থাকবে তাদেরকে এটা নিশ্চিত করতে হবে। সিইসি বলেন, কেন্দ্রের ভেতরে এবং বুথের ভেতরে কোনো রকম চাপ প্রয়োগ […]

সুপার সাইক্লোনের রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মোখা

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে বলে মন্তব্য করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান। বুধবার (১০ মে) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে প্রস্তুতির বিষয়ে একটি সভার শুরুতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, পূর্বাভাস দেয়া হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোনে […]

শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়ে বাঙালি জাতি গর্বিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়ে বাঙালি জাতি গর্বিত। তিনি বলেন, ‘বিশ্বসভায় আজ শেখ হাসিনার নাম বিশেষ মর্যাদার সাথে উচ্চারিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়ে বাঙালি জাতি গর্বিত। আমরা বিশ্বাস করি, শেখ হাসিনার […]

আইসিটি খাত থেকে রফতানি আয় ১.৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৭৩ দশমিক ৫৫ শতাংশ জনগোষ্ঠী এখন ইন্টারনেটের সাথে সংযুক্ত। আর সক্রিয় রয়েছে ১৮২ দশমিক ৫৩ মিলিয়ন মোবাইল সিম। এসব মাধ্যমে দুই হাজার ১৭৮টি সরকারি সেবা মিলছে ডিজিটালি। আইসিটি খাত থেকে রফতানি আয় এক দশমিক ৭০ বিলিয়ন ডলার রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক […]

বান্দরবানে ফের সন্ত্রাসীদের গুলি, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ফের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। সোমবার দুপুরে উপজেলার পাইখ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন পাথাং বম, নেমথাং বম ও লম লিয়ান বম। তাদের সবার বাড়ি রানিন পাড়ায়। পেশায় তারা তিনজনই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। আহত ব্যক্তির নাম মানসার […]

সুজন হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারোপাড়া কুচাইতলী এলাকার জা‌হিদুল আজম সুজন হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত। মঙ্গলবার দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. নয়ন, কামাল, জামাল, মিঠুন, মো. ইলিয়াস ও জাকির হোসেন। পাশাপাশি […]

দারিদ্র্য-ক্ষুধা কাটিয়ে না ওঠা পর্যন্ত বিশ্রাম নেব না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অভিন্ন শত্রু হচ্ছে দারিদ্র্য ও ক্ষুধা। এগুলো কাটিয়ে না ওঠা পর্যন্ত বিশ্রাম নেব না। সোমবার ডব্লিউবির প্রিস্টন অডিটোরিয়ামে আয়োজিত ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারিত্বের ৫০ বছরের প্রতিফলন’ বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এ দিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সঙ্গে যৌথভাবে ৫০ বছরের বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত আলোকচিত্র […]

বাংলাদেশের অর্থনীতিকে ‘মডেল’ আখ্যায়িত আইএমএফের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বে ‘মডেল’ বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। ওয়াশিংটন ডিসির রিজ কার্লটন হোটেলে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন। সাংবাদিকদের তিনি বলেন আইএমএফ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অভূতপূর্ব ‘ প্রশংসা করেন, এবং […]

এসএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হলো। রোববার সকাল ১০ থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এর আগে পরীক্ষার্থীদেরকে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় […]

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের […]

রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে তার চার দিনের সরকারি সফরের সময় বৃহস্পতিবার টোকিওতে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান থেকে বাঁচতে অনেক সংখ্যালঘু […]

জাপান-বাংলাদেশ বিনিয়োগ সম্পর্ক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর আহবান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও জাপানের ৫০ বছরের দ্বিপক্ষীয় সম্পর্ককে মূল্যায়নের মাধ্যমে দুই দেশের মধ্যকার বিনিয়োগ সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে টোকিওর ওয়েস্টিনের সাকুরায় জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান করেন। তিনি বলেন, আমি নিশ্চিত যে জাপানের সাথে আমাদের গত পঞ্চাশ বছরের ঈর্ষণীয় সহযোগিতা আগামী […]

1 3 4 5 6 7 77