×
বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন পূর্ববর্তী সরকারের প্রধান। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকারপ্রধান বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, দেশে শান্তি বিনষ্টের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে। […]

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে তৃণমূল থেকে ডাক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগ। এই কার্যক্রমের অংশ হিসাবে ৩০ জুলাই দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে দলটির উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং […]

ওরা বাংলাদেশকে মগের মুল্লুক পেয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ঢাকায় প‌শ্চিমা মিশনগু‌লোর বিবৃতি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ বলেই তারা একটা মগের মুল্লুক পেয়েছে। এটা গ্রহণযোগ্য নয়।’ বুধবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিদেশী মিশনগুলোর বিবৃতি নিয়ে […]

চলতি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: চলতি মাস থেকে সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত […]

ঢাকা-১৭ সংসদীয় আসনে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮,৮১৬ ভোট। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। নির্বাচনে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে। ঢাকা-১৭ আসনে মোট ভোটার […]

ডেঙ্গুতে এ বছরের সর্বাধিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে গত এক দিনে আটজনের মৃত্যু হয়েছে, যা এ বছরের সর্বাধিক সংখ্যা। তাদের নিয়ে এবছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হলো ১১৪ জন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৮৯ রোগী। তাদের নিয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৪৬৭ জনে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার (১৭ জুলাই) […]

বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি, ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বুড়িগঙ্গায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাসডুবির ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত তিন লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াটার বাসটিতে ৭০-৮০ জন যাত্রী ছিল। বিআইডব্লিউটিসির মালিকানাধীন ওয়াটার বাসটি সদরঘাট থেকে কেরানীগঞ্জের কালীগঞ্জে যাত্রী পারাপারে নিয়োজিত ছিল। ওয়াটার বাসে চলাচল করা যাত্রীদের অভিযোগ সিটের চাইতেও ২ থেকে ৩ গুণ অতিরিক্ত যাত্রী বহন করা […]

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তাদের মতে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই আগামীতেও শেখ হাসিনার সরকার দরকার। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক সম্মেলনে শনিবার দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতা ও শিল্পোদ্যোক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি […]

অবাধ নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। গতকাল সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠানটি হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা সবসময়ই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন […]

ড্রেজার ডুবে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে শিবচর উপজেলার নিখলী চর-কামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার লাহরিয়া ইউনিয়নের একারনলী এলাকার আফজাল মিয়ার ছেলে ইছা মিয়া (২২), রংপুর জেলার কাউনিয়া থানার শিবু দৌহফারি এলাকার ফজলু মিয়ার ছেলে মো. একরামুল হক (২১) ও […]

তথ্য ফাঁস ইসির সার্ভার থেকে হয়নি : এনআইডি ডিজি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার থেকে কোনো তথ্য ফাঁস হয়নি জানিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেছেন, ‘আমাদের সার্ভার সুরক্ষিত আছে।’ তবে তিনি বলেন, ‘১৭১টি পার্টনারের সহযোগিতায় আমরা কাজ করি। তাদের মাধ্যমে তথ্য ফাঁস হচ্ছে কি না খতিয়ে দেখবো। কারো মাধ্যমে যদি তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাই তবে […]

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রের্কড

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তি রের্কড করেছে। গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ ডেঙ্গুরোগী। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার […]

শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা উপহার হিসেবে ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তাহন্তর করা হয়। এক শ’টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা রাজ্যের […]

বিএনপি ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র বিরোধী ও ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল। তিনি বলেন,‘সময় আর নেই, সরকারের সময় শেষ’ মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য শুধু অসাংবিধানিকই নয়, রাষ্ট্রদ্রোহিতামূলকও বটে। বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র বিরোধী ও ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল। তারা অসাংবিধানিক পন্থায় ষড়যন্ত্রের মাধ্যমে […]

বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব অঙ্গনে তুলে ধরতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেবে। পাশাপাশি নতুন প্রজন্মের চিন্তাধারার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে জোরালো উদ্যোগ নেবে, যাতে এই নতুন প্রজন্ম তাদের সংস্কৃতির স্বাতন্ত্র্য ভুলে না যায়। ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আরেকটি উদ্বোধনের সময় শেখ হাসিনা বলেন, ‘আমরা যেমন আর্থ-সামাজিক অগ্রগতির […]

ফার্মগেটে পুলিশ কনস্টেবল হত্যার রহস্য উদ্ঘাটন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন করা হয় মনিরুজ্জামানকে। এ ঘটনায় সরাসরি জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই হত্যাকাণ্ডের পর দুদিনে ১৪৫ জন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। ঈদের আগেও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলে। ওই অভিযানে এক হাজার ৭৬৪ […]

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করতে দল-মত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য আমি (দল-মত নির্বিশেষে) সকল জনপ্রতিনিধিকে আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশের জনসংখ্যা, অর্থনীতি […]

পাঁচ দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ১৩ কোটি ৩৮ লাখ টাকা

নিউজ ডেস্ক: ঈদযাত্রাকে কেন্দ্র করে গত পাঁচ দিনে এক লাখ ৮০ হাজার ৫১৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ২৫০ টাকা। সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত সোমবার ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই বঙ্গবন্ধু সেতুতে গাড়ির চাপ বাড়তে থাকে। সোমবার রাত ১২টা থেকে পরদিন মঙ্গলবার রাত ১১টা ৫৯ […]

২৪ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার

নিউজ ডেস্ক: রাত পোহালেই ঈদ। এই কুরবানির ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে ছোট-বড় যানবাহনের চাপ। ২৪ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ […]

সড়কপথে যানজট, বৃষ্টির ভোগান্তি নিয়েই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা

নিউজ ডেস্ক: ট্রাফিক পুলিশের সার্জেন্ট সৌরভ আহমেদ বলেন, সোমবার বিকাল থেকেই গাবতলীতে যাত্রীদের ব্যাপক চাপ শুরু হয়। একদিকে গাবতলী গরুর হাট, অপরদিকে দূরপাল্লার বাসের কারণে যানজট ও মানুষের ভিড়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুততার সঙ্গে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছি। উত্তরার আব্দুল্লাপুরে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীবাহী বাসগুলোকে সড়কে চাপ থাকায় ধীরে ধীরে যেতে হচ্ছে। […]

1 2 3 4 77