নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রায়খালী আরাকান সড়কে এই ঘটনা ঘটে। আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। […]
নিজস্ব প্রতিবেদক: আগুনে ভষ্মীভূত হওয়ার আটদিন পর চৌকি বসিয়ে অস্থায়ীভাবে বেচাকেনা শুরু করেছেন রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বেচাকেনা শুরু করেন তারা। ঈদের বাকি দুসপ্তাহেরও কম। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের কিছুটা হলেও ব্যবসার সুযোগ করে দিতে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে বঙ্গবাজারের পোড়া আবর্জনা সরিয়ে বালি […]
নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে প্রথম স্বাস্থ্য কেন্দ্র বা হাসাপাতাল।এটি একটি বেসরকারি সাহায্য সংস্থা। অভিনব এই প্রতিষ্ঠানটির জন্ম হয় ১৯৭১ সালে ভারতের মাটিতে, আগরতলার বিশ্রামগঞ্জে। মহান মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফ এই অঞ্চলে অবস্থান করে মুক্তিযুদ্ধ পরিচালনা করছিলেন। যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্যে গড়ে তোলা হয়েছিল প্রতিষ্ঠানটি। নাম দেওয়া হয়েছিল ‘বাংলাদেশ […]
নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ সকালে তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। বিবৃতিতে বলা হয়, গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন […]
নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার রাজধানী বাড্ডার ফাতেমা’স ডেলে এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করে মার্কিন দূতাবাস। ধর্মীয় স্বাধীনতার প্রচার করতে এবং বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে মার্কিন সরকারের প্রতিশ্রুতি প্রদর্শন করতেই দূতাবাস এমন আয়োজন করে। ইফতারের আগে শিশুরা কোরআন তেলাওয়াত, গজল পরিবেশন করে, বক্তব্য […]
নিজস্ব প্রতিবেদক: কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বঙ্গবাজারের আগুন। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে আশেপাশের কয়েকটি ভবনেও। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টিও বেশি ইউনিট। একইসঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। নিযুক্ত আছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও। যেটি হাতিরঝিল থেকে পানি এনে […]
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিট থেকে পুড়ছে দেশের বৃহৎ পাইকারি কাপড়ের আড়ৎ বঙ্গবাজার। পাশেই পুলিশ সদরদপ্তর। সকাল থেকেই ঝুঁকিতে ছিল পুরো এলাকা। এরমধ্যে আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্সে। সেই আগুনে পুড়েছে পুলিশ হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন। এ নিয়ে উদ্বেগ বেড়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। […]
নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহৎ পাঁচ সিটি করপোরেশনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫শে মে। এছাড়া খুলনা ও বরিশাল সিটিতে ১২ই জুন এবং রাজশাহী ও সিলেট সিটিতে ২১শে জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচ সিটিতেই ইভিএমে ভোট হবে। আজ সোমবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সভায় এ […]
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে আটক করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা। নাদিয়া ফারজানা বলেন, কোথায় আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যাতে তারা (বিদেশি পর্যটক) আসে […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে এক শিশুসহ পাঁচজন। শনিবার ভোররাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউতে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউর এ/৪২ ব্লকের পচা বাজার এলাকার বাসিন্দা। আহত শিশু তাইফুর (১২) একই ক্যাম্পের সাব ব্লক ডি-৫ এর নুরুল আমিনের […]
নিজস্ব প্রতিবেদক: নারীদের জন্য নিরাপদ আলাদা নামাজের স্থান রাখা ও নির্মাণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার ইন্দিরা রোডের বাসিন্দা শবনম ভূঁইয়ার পক্ষে রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। মন্ত্রিপরিষদ সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, গণপূর্ত সচিব, রেল সচিব, বেসামরিক বিমান ও […]
নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঈদের আগে ও পরে তিনদিন করে ৬ দিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদের যাত্রীসেবা নিয়ে বৈঠক করেছি। […]
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর পিয়াস (২০) ও পাভেল (২৩) ও জামালপুরের মনোয়ার (২৫)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের […]
নিজস্ব প্রতিবেদক: এবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মধ্যরাতে রাজধানীর রমনা থানায় করা এই মামলায় প্রথম আলোর সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। এই মামলার বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। রমনা থানার ওসি আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। […]
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন বিএনপিকে অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছে, এই আমন্ত্রণে সরকারের কোনো কূটকৌশল ছিল না। এছাড়া আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর চাপেও দলটিকে ডাকা হয়নি। বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়, সেজন্যই তাদেরকে অনানুষ্ঠানিকভাবে ডাকা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। সিইসি বলেন, […]
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় ৬ষ্ঠ দফায় হজ নিবন্ধনের সময় বাড়ছে। আগামী ৩০শে মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়ের মধ্যে যারা নিবন্ধন করবেন তারা পরিবর্তিত প্যাকেজ অর্থাৎ ১১ হাজার ৭২৫ টাকা কমে নিবন্ধন করতে পারবেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। চলতি মৌসুমে হজ প্যাকেজের খরচ মাত্রাতিরিক্ত হওয়ায় ব্যাপক […]
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী সাত তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। আজ সোমবার আনুমানিক সকাল পৌনে সাতটার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পাওয়ার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে বেশ কিছু ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দু্ই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (২৭ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের […]
নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ই-মেইল সার্ভার হ্যাক করা চক্র মুক্তিপণ চায়নি বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, এ ঘটনায় বিমানের তেমন কোনো ক্ষতি হয়নি। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মুজিবের বাংলাদেশ’ শীর্ষক স্মারকগ্রন্থের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মাহবুব আলীর পাশেই ছিলেন […]
নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার জন্য পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক গোষ্ঠী, বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। এ সময় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলে ছাত্রলীগ সভাপতি বলেন, যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত […]
