×
আজমত উল্লার ২৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী আজমত উল্লা খান ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন। রোববার বেলা ১১টায় মহানগরীর প্রকৌশল ভবনের হলরুমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। তিনি মেয়র নির্বাচিত হলে নগরবাসীর সেবার জন্য ২৮ দফা কর্মসূচি হাতে নেবেন। তিনি বলেন, অভিজ্ঞ নগরবিদ ও প্রকৌশলীদের সমন্বয়ে বিশ্বমানের একটি মাস্টারপ্ল্যান তৈরি করে জনগনের সেবা […]

মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা ৬৫ দিন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের জলসীমায় সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কলাপাড়া উপজেলা মৎস্য প্রশাসন। শুক্রবার (১৯ মে) মধ্য রাত থেকে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে নিষেধাজ্ঞা আরোপ এবং এ উদ্যোগ সফল করতে এক সপ্তাহব্যাপী প্রচার প্রচারণাসহ বিভিন্ন জায়গায় মতবিনিময়ের সভা করা হয়। কলাপাড়া […]

হজ কার্যক্রম উদ্বোধন শুক্রবার, প্রথম ফ্লাইট ২১ মে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আগামীকাল শুক্রবার হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিকে, চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ। উদ্বোধনের পর শনিবার দিবাগত রাত (২১ মে) পৌনে ৩টায় প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার […]

বান্দরবানে সন্ত্রাসী হামলায় দুই সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত জারুলছড়ি পাড়া এলাকায় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই সেনা অফিসার। মঙ্গলবার (১৬ মে) সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সেদিকে যাওয়ার পথে হামলার শিকার হয় সেনাবাহিনীর টহলদল। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া […]

প্রেসিডেন্ট পাবনা যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক: দেশের ২২তম প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায় প্রথম সফরকে কেন্দ্র করে সাজসাজ রব বিরাজ করছে। আবেগে ভাসছেন পাবনাবাসী। ১৫ই মে ৪ দিনের সরকারি সফরে তিনি নিজ জেলা পাবনায় আসছেন। বীর মুক্তিযোদ্ধা এবং পাবনার এই কৃতী সন্তানের সফরকে ঘিরে পাবনা শহরসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক-মহাসড়কগুলো। প্রেসিডেন্টের যাতায়াতের […]

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাসহ ১১ দাবি

নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল ঘোষণা ও মহার্ঘভাতা প্রদানসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ। সংগঠনটির পক্ষে থেকে বলা হয়েছে, বিদ্যমান পে স্কেলের মেয়াদ ৭ বছরের বেশি হয়েছে। তার মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল ছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বহুগুণ বেড়েছে। তাই সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল ঘোষণা করা প্রয়োজন। এজন্য পে-কমিশন গঠন […]

চুয়াডাঙ্গায় আবারো ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: চৈত্রের তাপদাহের মতো এই বৈশাখের গরমেও অতিষ্ঠ জনজীবন। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ। অসহনীয় গরম আর তাপদাহে বিমর্ষপ্রাণ প্রকৃতি। সোমবার (৮ মে) বিকেলে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ৩৪ শতাংশ। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান এ […]

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুরে একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক […]

মেট্রোরেলের নিরাপত্তায় অনুমোদন পেয়েছে এমআরটি পুলিশ

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের নিরাপত্তায় কাজ করার জন্য শিগগিরই আসছে এমআরটি পুলিশ। ইতিমধ্যে সচিব কমিটি পুলিশের নতুন এই ইউনিটটির অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হবে তারপর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। একজন ডিআইজি’র নেতৃত্বে পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাসহ ইউনিটটিতে কাজ করবে ২৩১ জন পুলিশ সদস্য। যদিও এমআরটি পুলিশ গঠনের জন্য ৯ শতাধিক জনবলের প্রস্তাব […]

মহান মে দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস আজ। শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও আন্তর্জাতিক সংহতির দিন। ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। তাতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর গুলি চলে। এতে প্রাণ হারান ১১ শ্রমিক। তাদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীকালে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে দৈনিক ৮ ঘণ্টা […]

ভোলায় আরেকটি কূপে গ্যাসের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: ভোলায় আরেকটি নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান মিলেছে। সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালের হাট এলাকায় ইলিশা-১ নামের গ্যাসকূপে এ সন্ধান পাওয়া যায়। যা থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। শুক্রবার সকাল সাতটায় কূপের মুখে আগুন দেয়া হয়। ভোলায় এর আগে আটটি কূপে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। ইলিশা-১ নিয়ে জেলায় […]

ঈদের চাঁদ নিয়ে দেওয়া বক্তব্যে সংশোধন আনল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ ২১ এপ্রিল দেখা যাবে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বুধবার শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করে বলেছিল, শুক্রবার (২১ এপ্রিল) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার […]

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু, ভোর থেকে দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক: নয় মাস বন্ধ থাকার পর পদ্মা সেতুতে আবারো মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সকাল সোয়া ৮টা থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছে মোটরসাইকেল আরোহীরা। সকালে পদ্মা বহুমুখী সেতুর কর্মীরা […]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। যানজট নেই, তবে ধীরে চলছে যানবাহন। আজ বুধবার ভোর থেকে কয়েক শ’ ঘরমুখী মানুষকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ভিড় করতে দেখা গেছে। অনেকে আগে থেকে বাসের টিকিট করে রেখেছেন, কাঙ্ক্ষিত বাস পেলেই উঠে পড়ছেন। কিন্তু যারা আগে […]

২০শে এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আগামী ২০শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে একনেকের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতির […]

আরো ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। তিনি সোমবার (১৭ এপ্রিল) তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। নতুন এসব মসজিদসহ প্রধানমন্ত্রী দেশজুড়ে ৯,৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৫৬৪টির মধ্যে এ পর্যন্ত ২শ’ মসজিদ উদ্বোধন […]

‘শেখ হাসিনার সাথে জিততে পারবে না বলে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জিততে পারবে না বলে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে, রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে। তারা জানে আসন্ন নির্বাচনে জিততে পারবে না। শেখ হাসিনার সঙ্গে জিততে […]

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রস্তুত পুলিশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইজিপি বলেন, ঈদে ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা […]

যারা বৈশাখ উদযাপনের ইতিহাস মানে না তাদের প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক চেতনার ডালপালা গজিয়েছে, তাদের শেখ হাসিনার নেতৃত্বে উৎখাত করা হবে। যারা বৈশাখ উদযাপন করা ইতিহাস মানে না, সাম্প্রদায়িক আদর্শ পছন্দ করে, দ্বিজাতিতত্ত্ব পছন্দ করে তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষ্যে রাজধানীর বাহাদুর পার্কে সামনে ঢাকা […]

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের থেকে ১৩২৬৫ পিস ইয়াবা, ১৪ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৫৯ বোতল ফেন্সিডিল, দুই লিটার দেশী মদ ও আট বোতল বিদেশী […]

1 2 3 4 60