×

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের থেকে ১৩২৬৫ পিস ইয়াবা, ১৪ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৫৯ বোতল ফেন্সিডিল, দুই লিটার দেশী মদ ও আট বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৩ এপ্রিল ২০২৩ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ