×
ওমরাহ পালনে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতার অবসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের করোনার সংক্রমণ রোধে সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বুধবার (১ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের বুস্টার ডোজের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অ্যাকসেপ্ট করছে। […]

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রূপপুর আইকে রোডের জয়নগর শিমুলতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকার জহুরুল ইসলামের ছেলে জয় (২১) ও লালন মিয়ার ছেলে ইব্রাহীম (২২)। এ প্রতিবেন লেখা পর্যন্ত নিহত অপর ব্যক্তির নাম পরিচয় […]

গাজীপুর ডুয়েটে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ১৮তম বর্ষপূর্তি উপলক্ষ্যে (আজ) বুধবার বিকেলে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ‘মুজিব শতবর্ষের অঙ্গীকার/প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়বার’-এই স্লোগানকে উপজীব্য করে বিশ্ববিদ্যালয় দিবসের এ আলোচনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি, […]

কোভিড হাসপাতালেও ডেঙ্গু রোগী ভর্তি করা যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে করোনাভাইরাস সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় প্রতিষ্ঠিত ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীদের ভর্তির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ […]

পাঁচবিবিতে পৌর সুপার মার্কেটের উদ্বোধন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সংগঠনের সভাপতি পারভেজ আলম তাজের সভাপতিত্ত্বে ফিতা কেটে মার্কেটের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র […]

আরইউজের সংগঠনবিরোধী কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকায় ২ সদস্যকে অব্যহতি

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ২সদস্যকে অব্যহতি দেয়া হয়েছে। সম্প্রতী তারা আরইউজে সংগঠনের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুন্ন ও সংগঠনবিরোধী কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদেরকে সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হয়। আরইউজে এর পদ থেকে অব্যহতি পাওয়া সদস্যরা হলো সাইদুর রহমান এবং আসলাম উদওদৗলা। আরইউজের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানযায়, সাইদুর রহমান এবং […]

‘বৈধতা’ দেয়া হচ্ছে পাসপোর্ট দালালদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারের কাছে দালাল দিয়ে পাসপোর্ট করানোর অনুমতি চেয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। দালালকে ‘এজেন্ট’ স্বীকৃতি দিয়ে তাদের দিয়ে পাসপোর্ট করানোর পরিকল্পনা নিয়ে এই চিঠি দিয়েছে সংস্থাটি। তাদের ভাষ্য, পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত চাপ কমাতে এই পরিকল্পনা গ্রহণ করেছে তারা। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে এই পরিকল্পনা বাস্তবায়নের অনুমতি চেয়ে একটি চিঠি […]

কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দি আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয়া কারাগার-২ এ বন্দি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম ফজলুর রহমান তন্ময় ওরফে তাপস (৫২)। তিনি ঢাকার দোহার থানার লোটাখোনা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। কারাগারে তার কয়েদী নং-৭৯৩৯/এ। কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় আদালত ফজলুর রহমান তন্ময়কে মৃত্যুদন্ডের আদেশ দেন। […]

গাজীপুরে গ্যারেজের প্রহরী রাসেল হত্যার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে অটোরিক্সা গ্যারেজের প্রহরী রাসেল হত্যা মামলার প্রধান আসামী জয়নাল ওরফে জুয়েল (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর পিবিআই গত ১৯ আগষ্ট রাতে জিএমপি সদর থানাধীন টেক- ভাড়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জুয়েল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও গুচ্ছগ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। বর্তমানে সে সদর থানার টেক ভাড়ারিয়া এলাকার […]

উন্নয়নে বদলে যাচ্ছে পদ্মাপাড়ের বিনোদনকেন্দ্র

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: পদ্মাপাড় রাজশাহী মহানগরীর অন্যতম উন্মুক্ত বিনোদন কেন্দ্র। পদ্মাপাড় সংলগ্ন দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহমখদুম রূপোষ (রহ:) মাজার শরীফ। পদ্মাপাড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে লালনশাহ পার্ক। শাহমখদুম রূপোষ (রহ:) মাজার শরীফ ও পদ্মাপাড়ের সৌন্দর্য্য দেখতে প্রতিদিন ছুটে আছেন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী। নগরবাসীর বিনোদনের জন্য নগরীর অন্যতম বিনোদন কেন্দ্রকে আরো আকর্ষণীয় […]

রাসিকের জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : ‘রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় জন্ম গ্রহণকারী ৪৫ দিন বয়সী প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে। শিশুর জন্ম নিবন্ধন কার্যক্রম গতিশীলকরণে ওয়ার্ড সচিব ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটিহল সভাকক্ষে আয়োজিত জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন রাসিকের প্যানেল মেয়র-১ […]

১৫ দিন বাবা-মায়ের সঙ্গে গুলশানের বাসায় থাকবে সেই দুই শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ১৫ দিন গুলশানের একটি বাসায় থাকবে জাপানে জন্ম নেওয়া সেই দুই শিশু। তাদের মা নাকানো এরিকো এবং বাবা শরীফ ইমরান এসময় তাদের সঙ্গে থাকবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এরআগে সকালে দুই শিশু ও তাদের বাবা-মা হাইকোর্টে উপস্থিত হয়। এক পর্যায়ে […]

রাসিকের জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: ‘রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় জন্ম গ্রহণকারী ৪৫ দিন বয়সী প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে। শিশুর জন্ম নিবন্ধন কার্যক্রম গতিশীলকরণে ওয়ার্ড সচিব ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটিহল সভাকক্ষে আয়োজিত জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও […]

পদ্মা সেতু পরিদর্শনে যাচ্ছেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা দেয়ার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ফেরিটির মাস্তুল ভেঙ্গে গেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ […]

শহীদ জিয়ার বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মঙ্গলবার সকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অগ্রসেনানী, মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কমান্ডার ( […]

সেনাবাহিনীর মাধ্যমে মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ সেনাবাহিনীর মাধ্যমে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ ও বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরের রামগতিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সকাল ১০ টায় উপজেলার রামগতি বাজারে বড়খেরী ফাউন্ডেশন ও বাজারের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বাজারের ব্যবসায়ী, সওদাগর […]

পাঁচবিবি পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌর আওয়ামীলীগের আয়োজনে ১৫ই আগষ্ট উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল চারা বিতরণ অনুষ্ঠান রোববার বৈকাল ৫টায় পৌর শহরের মাস্টার মাইন্ড কিন্ডার গার্ডেন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে হক এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী […]

পাঁচবিবিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়মা জামালপুর ফুটবল ক্লাবের আয়োজনে রোববার বেলা সাড়ে ৪টায় অনুষ্টিত উক্ত ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আয়মারসুলপুর ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনুর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথি […]

রাজশাহীতে দুই মৃত দেহ উদ্ধার

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে হাত-পা বাঁধা ২ মৎস্য চাষির মৃর্ত দেহসহ ১ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। নিহতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মাছ চাষি মাসুদ আলী (৪২) এবং নওদাপাড়া এলাকার নৈশ্যপ্রহরী আনিসুর রহমান (৭৫)। জীবিত উদ্ধার দেওপাড়া ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রিয়াজ […]

পাঁচবিবিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাঁঠালী গ্রামের বিবাদপূর্ণ সম্মত্তিতে আদালতের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও আদালতের ঐ নিষেধাক্কা অমান্য করে জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা করছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কাঁঠালী গ্রামের মৃত অবার আলীর […]

1 22 23 24 25 26 60