মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌর আওয়ামীলীগের আয়োজনে ১৫ই আগষ্ট উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল চারা বিতরণ অনুষ্ঠান রোববার বৈকাল ৫টায় পৌর শহরের মাস্টার মাইন্ড কিন্ডার গার্ডেন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে হক এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, সুভাষ চন্দ্র, সাংগাঠনিক সম্পাদক গোলাম হোসেন গোলাপ। উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক জুয়েল শেখসহ পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৫শ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
