অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ১৬ শতাংশ জমিসহ বাবার রেখে যাওয়া বাড়িতে বৃদ্ধা মা, স্বামী ও দুই সন্তান নিয়ে থাকতেন বিবি শাহিদা (২৮)। গ্রামের আর ১০টি পরিবারের মতই কৃষি উৎপাদিত আয়ের অংশ দিয়ে চলতো তার সংসার। সেই স্মৃতিময় দিনগুলো আজ শাহিদার চোখে যেন শুধুই স্বপ্ন! গত চার বছর পূর্বে মেঘনার করাল গ্রাসে নদীতে বিলিন […]
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ থেকে গাড়ি টানতে না পারায় ও ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সল্লা পর্যন্ত আট কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। জানা যায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের এক লেনে কাজ চলমান রয়েছে। তাই ব্রিজ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি টানতে পারছে না। এ […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন এবং সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি এমন প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক ড. ইনামুল হক। দুই দফা জানাজা শেষে আজ মঙ্গলবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ড. ইনামুল হকের মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হয়। সেখানে সামাজিক, রাজনৈতিক […]
রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর শহরে আওয়ামী লীগ নেতা ও সবুজ একাডেমির মালিক ছানোয়ার হোসেন সবুজের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘৃণা ও লজ্জায় নিজের হাত আগুনে পুড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বী ওই নারী। এ ঘটনায় শনিবার (৯ অক্টোবর) বিচারের দাবিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদক কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী। […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী’র শরবত বিক্রেতা অদম্য, পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী সাদেকুলকে ফুড পান্ডার খাবার সরবরাহের জন্য পেল সাইকেল, হেলমেট ও মোবাইল ফোন বিতরণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অনুষ্ঠানে এই উদ্যোগ নেয়া হয়। ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ পুলিশ […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে নারী ও শিশুসহ ১৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সোয়া ৫টা পর্যন্ত মোট ৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন নারী ও বাকি ৪ জন শিশু। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ দীর্ঘ সময় মহামারী করোনা ভাইরাসের প্রার্দূভাবের কারণে স্থানীয় পরিষদ নির্বাচন গুলো বন্ধ থাকলেও করোনা পরবর্তী নির্বাচন কমিশন পুর্ণরায় ২য় দফায় নির্বাচনের তফশীল ঘোষনায় প্রার্থীরা নড়েচড়ে বসেছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ও নৌকা মার্কার প্রার্থী হয়ে […]
রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ডুমুরতলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছামিরন বেওয়া (৫৫) নামে এক বিধবাকে নিজঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৪ টার দিকে ওই ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহত ছামিরন বেওয়া ওই এলাকার মৃত নেহাল মিয়ার স্ত্রী। […]
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) নাজমুল তরফদারকে (২৩) পিটিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা, স্মার্টফোন ও হাতঘড়ি ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে পৌর এলাকার চিল রেস্টুরেন্টের সামনে সন্ত্রাসীরা রড ও লাঠি দিয়ে ওই অফিসারকে এলোপাতাড়ি পিটিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে দুপুর ১.১০ মিনিটে উপজেলা […]
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ডাকাতিয়া নদীর অংশে বছরজুড়েই চলছে বালু ডাকাতি। এতে ভেঙে পড়ার সহ বহু ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় নিদ্রাহীন বহু পরিবার। লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। গত ৩ বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার তিনটি ইউনিয়নের (উত্তর ও দক্ষিন চরবংশী এবং চর আবাবিল) বেড়ি বাঁধের পাশ […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা বাজারে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কে.ভি. বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়াই কভার পাইপ লাগিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে অবৈধ ভাবে ভবন নির্মাণ করেছে উপজেলার উচনা গ্রামের মৃত আফছার আলীর পুত্র আব্দুল মালেক । ফলে সোমবার সকালে সেই সঞ্চালনের লাইনের ট্রান্সমিটারের সংযোগ […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ আগামীকাল মঙ্গলবার লক্ষ্মীপুরে আসছেন। এদিন তিনি লক্ষ্মীপুরে নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া ২ হাজার পরিবারের জন্য নির্মিত গণকবর ও মসজিদের নামফলক উন্মোচন করবেন। লক্ষ্মীপুরে এটি তার প্রথম সফর। লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এর লক্ষ্মীপুরে আগমনের বিষয়টি […]
জামালপুর: জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র শাহিনুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও হয়েছে ওই পুত্রের। রবিবার (৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা দায়রা ও জজ আদালতে এই দণ্ড দেন বিচারক মো. জুলফিকার আলী খাঁন। মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের সেপ্টেম্বরের ২৪ তারিখে জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ অসুস্থ শরীর নিয়েও খাইরুন নেছা বীনা আওয়ামী লীগের প্রতিটি সভা-সেমিনারসহ রাজনৈতিক সকল কর্মকান্ডে হাজির হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে মনেপ্রাণে ধারণ করে, দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ভাঙ্গা পা নিয়ে সম্পৃক্ত রয়েছেন। উপজেলা নির্বাচনে যুবলীগের সভায় যোগদানকালে খাইরুন নেছা বীনার বাম পা ভেঙে যায় এবং দীর্ঘ এক বছর শয্যাশায়ী থাকার পরে আবারও […]
বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ স্কাউটস পাঁচবিবি উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল/২০২১ শনিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পূর্ববতী এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, জয়পুরহাট জেলা স্কাউট ইউনিটের সাধারণ সস্পাদক শাহাদুল আলম, […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ও যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগের কথা চিন্তা করে গর্ত খানাখন্দে ভরা রাস্তায় স্ব উদ্যোগে মোঃ মঈন উদ্দিন মানিক প্রকাশ ডাক্তার মানিক ইট ফেলে ভরাট করেন। মঈন উদ্দিন মানিক আদর্শগতভাবে নিজ খরচে এলাকার নানামুখী উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সমাজ সামাজিকতা ও রাজনৈতিক অঙ্গনে মঈন উদ্দিন মানিক ব্যাপক পরিচিত সজ্জন। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে শরিক দল খেলাফত মজলিস। শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিং থেকে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। এর আগে দুপুরে খেলাফত মজলিস তাদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করে। বৈঠকে প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেন। সংবাদ […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীর গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীসহ ০২ জন গ্রেফতার হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জানাযায়, দুর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামস্থ বিশ্বজিৎ সরকার এর বাড়িতে নকল প্রসাধনী উৎপাদন করা হয়। পরে জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নির্দেশনায় ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ […]
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮ রোহিঙ্গা নাগরিক। আটকদের মধ্যে ১০ জন শিশু ও আটজন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিক জেলা পুলিশ প্রশাসন তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় এলাকাবাসী। পরে রাত […]
