অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ অসুস্থ শরীর নিয়েও খাইরুন নেছা বীনা আওয়ামী লীগের প্রতিটি সভা-সেমিনারসহ রাজনৈতিক সকল কর্মকান্ডে হাজির হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে মনেপ্রাণে ধারণ করে, দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ভাঙ্গা পা নিয়ে সম্পৃক্ত রয়েছেন। উপজেলা নির্বাচনে যুবলীগের সভায় যোগদানকালে খাইরুন নেছা বীনার বাম পা ভেঙে যায় এবং দীর্ঘ এক বছর শয্যাশায়ী থাকার পরে আবারও শেখ হাসিনার রাজনীতিকে ভালোবেসে, আওয়ামী লীগকে মনেপ্রাণে ধারণ করে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ছুটে চলেছেন।
সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের উন্নয়নে খাইরুন নেছা বীনা কাজ করেছেন। পারিবারিক কলহ, নারী নির্যাতন, অসহায় বিধবা মহিলাদের নানামুখী প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ, কম্বল বিতরণসহ করোনা সংকট সময়ে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন এই নেত্রী।
খাইরুন নেছা বীনা লক্ষ্মীপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এবং তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের আনোয়ার আলী বেপারী বাড়ির শাহজাহান হোসেন খোকনের স্ত্রী।
সদা দলকে চাঙ্গা রাখার জন্য শত বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক মাঠে সক্রিয় থেকেছেন। পরিশ্রমি ত্যাগী খাইরুন নেছা বীনা আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে ৭ ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মাটি ও মানুষের নেত্রী খাইরুন নেছা বীনা গরীব অসহায় মহিলাদের উন্নয়নে ব্যাপক প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তিনি নিজ স্বামী সন্তানের কথা চিন্তা না করে রাত দিন সমাজ ও সামাজিকতা রক্ষায় মহিলাদের নানা সমস্যা নিয়ে ছুটছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর হিসেবে দল মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
