×
চট্টগ্রামে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলি এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন। গতকাল রাতে উত্তর কাট্টলি এলাকার কমিউনিটি সেন্টার মোড় এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. শাহাজাহান (২৫), সাজেদা বেগম (৪৫), স্বাধীন (৭), রেশমি আক্তার মাহি (১০), দিলরুবা বেগম, (২২) ও জীবন (১৪)। আহতদের রাতেই চট্টগ্রাম […]

জামালপুরে আ’লীগের ১৬ নেতা বহিষ্কার

জামালপুর প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান করায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন শাখার ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশতি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই পত্রে বহিষ্কৃত নেতারা হলেন— সদর […]

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২০ বাসযাত্রী। সোমবার বেলা সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কনা (২০) গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। তিনি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন। এ ঘটনায় […]

পাঁচবিবিতে বৃদ্ধ বাবা ও অন্ধ মাকে বাড়ী থেকে বের করে দিল ছেলে

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়েকে জমি লিখে দেওয়ায় বৃদ্ধ বাবা ও অন্ধ মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অপরদিকে বোনকে জমি দেওয়ায় বৃদ্ধের ছেলে মিজানুর রহমান তার প্রতিবন্ধি মেয়ে ও বউ দিয়ে বোন জামাই ও ভাগনাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান গ্রামে। […]

গ্যাসলাইন ফেটে কুমিল্লায় আগুন, ভস্মীভূত ১০ দোকান

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার কোটবাড়ি এলাকায় গ্যাসলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মহাসড়কের পাশে কোটবাড়ি এলাকায় গ্যাসলাইন ফেটে হঠাৎ একটি দোকানে আগুন লেগে যায়। […]

পাঁচবিবিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার ঘাতক ট্রাক ও ড্রাইভার আটক

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের ধাক্কায় পরিবানু (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বেলা দেড়টায় উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পরিবানু উপজেলার চেঁচড়া গ্রামের মৃত সামান ফকিরের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, পরিবানু নিজ দোকানের মালামাল ক্রয় করে হিলি থেকে ভ্যানযোগে বাড়ীতে আসার সময় আটাপাড়া […]

মেঘনায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ৮ জন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—নরসিংদী সদরের সঙ্গীতা এলাকার ফরিদ মিয়া (৪৫) ও বাঞ্ছারামপুরের সলিবাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মাহাবুবুর রহমান জুয়েল (৩৫)। ফরিদ নরসিংদীর সদরের […]

পাঁচবিবির ধরঞ্জীতে বৈদ্যূতিক শর্ট সার্কিটে আগুন : ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যূতের শর্ট সার্কিটে আগুন লেগে রতন চন্দ্রের ৪টি টিনের ঘর সম্পূর্ন পুড়ে যায়। এ সময় নগদ ৩ লক্ষ টাকাসহ বাড়ীর আসবাবপত্র, চাল, হাঁস-মুরগী সম্পূর্ণ পুড়ে ঐ পরিবারের প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দূঘটনাটি ঘটেছে গতকাল শক্রবার রাতে উপজেলার ধরঞ্জী গ্রামের হিন্দু পল্লীতে । রতন ঐ গ্রামের […]

পাটুরিয়া ঘাটের ফেরি দুর্ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো রো ফেরি শাহ আমানত দুর্ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বুধবার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধকল্পে এ কমিটি গঠন করে নৌ পরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর খান বলেন, আগামী ৭ কার্যদিবসের মধ্যে নৌ পরিবহন সচিবের কাছে […]

লক্ষ্মীপুরে নবাগত ইউএনও’র সাথে আরজেএফের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ তৃণমূল সাংবাদিকদের বৃহৎ সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে সদর উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান হোসেন এ-র সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সদর […]

পাটুরিয়ায় যানবাহনসহ হেলে পড়লো ফেরি

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে আমানত শাহ নামে একটি রো রো ফেরি যানবাহনসহ হেলে পড়েছে। ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পানিতে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ তথ্য […]

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন : নৌকার মাঝি মাসুম ভূঁইয়াকে পৌর আ.লীগের গণসংবর্ধনা

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত করায় পৌর আওয়ামী লীগের ব্যানারে গণসংবর্ধনা দেয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠান সোমবার বিকেলে শহরের উত্তর স্টেশনে অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের […]

পাঁচবিবিতে যৌতুকের দাবীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে যৌতুকে দাবীতে স্বামী কর্তৃক ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুমানা খাতুন (২০) কে অমানুষিক নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ঐ নির্যাতিত স্ত্রী জয়পুরহাট জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। মামলা […]

বাড্ডায় গণপিটুনিতে নিহত রেণু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী নিহত রেণুর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটুসহ তিন জন আদালতে সাক্ষ্য দেন। গতকাল রবিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এই সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য দেওয়া অপর দুজন হলেন—রেণুর আরেক ভাগনে অনিকুর রহমান ও সুরতহাল […]

খুলে দেওয়া হলো স্বপ্নের পায়রা সেতু

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়াকাটাকে সরাসরি সড়ক পথে সংযোগকারী ‘পায়রা সেতু’র উদ্বোধন করেছেন। আর এর মাধ্যমে উন্নয়নের মহাসড়কে আরও একটি স্বপ্ন পূরণ হলো দক্ষিণাঞ্চলবাসীর। ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার খরস্রোতা পায়রা নদীর ওপর নির্মাণ করা হয়েছে সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২৪ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই সেতুর […]

নবনির্মিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন করেন এমপি তৌফিক

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে নবনির্মিত আওয়ামী লীগ কার্যলয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব অষ্টগ্রাম রাষ্ট্রপতি আবদুল হামিদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে […]

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, […]

পাঁচবিবিতে ১৪৫ ধারা ভঙ্গ করে প্রাচীর নির্মাণ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ছিটমানিক গ্রামে ১৪৫ ধারা ভঙ্গ করে রাতের আধারে বিবাদমান সম্পত্তিতে প্রাচীর তৈরীর ঘটনা ঘটেছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছিটমানিক গ্রামের বাসিন্দা মৃত- আব্দুর রহমানের পুত্র কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমানের কবলাকৃত সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে ভোর রাত থেকে প্রতিপক্ষ […]

দুঃশ্চিন্তায় সবজি ও মৎস্য চাষিরা : লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মৌসুমি আবহাওয়া ও টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে জনজীবন বিপর্যস্ত। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। এ কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিনাঞ্চলসহ সারাদেশে আগামী ৭২ ঘণ্টা গুড়ি গুড়ি বৃষ্টি হবে। এছাড়াও কখনও কখনও দমকা বাতাসসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝারি […]

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শ্রীপুর-রাজাবাড়ী সড়কের জয়নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. কাজল সরদার (৩০) শ্রীপুরের মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও মো. আবুল কালাম (৪০) একই উপজেলার ভিটিপাড়া গ্রামের আবদুল বাতেনের ছেলে। শ্রীপুর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, রাত ৮টার […]

1 17 18 19 20 21 60