নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২০ বাসযাত্রী।
সোমবার বেলা সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনা (২০) গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। তিনি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন। এ ঘটনায় নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
