×

মহান বিজয় দিবসে নবাবগঞ্জে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মো. ইমরান হোসেন রিজবী, নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এম.পি বলেন, বঙ্গবন্ধু বলতেন আমরা সোনার বাংলা গড়তে কারো কাছে মাথা নত করবো না। ঠিক একই ভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চলেছেন। আপনারা সবাই জানেন, বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় উদ্যোগ পদ্মা সেতু। যা অনেকটাই শেষের দিকে। এই পদ্মা সেতুকে কেন্দ্র করে অনেকেই তখন হাসা হাসি করেছে। এমনকি এ নিয়ে অনেকেই ট্রোলও করেছে। কিন্তু প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিয়েছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সেই কথা উপর ভিত্তি করে আমাদেরকে সেই উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না বঙ্গবন্ধু এবং তার হাতে গড়া সংগঠন আওয়ামীলীগ মানেই আমাদের আজকের এই বাংলাদেশ। তাই আমি আমার আসন দোহার-নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে সেই আদর্শে গড়ে তুলতে আহবান জানাচ্ছি। আমি দুই উপজেলা আওয়ামীলীগের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামীলীগ মানে জনগণের উপকারে বিশ্বাসী। তাই অবশ্যই আপনাদের মানুষের মন জয় করেই চলতে হবে।


এর পূর্বে উপজেলার সকল সংগঠন ও দোহার-নবাবগঞ্জ কলেজের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও সাবেক গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, ভাইস চেয়ারম্যন তাবির হোসেন খান পাভেল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ।