×

টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মহান বিজয় দিবসের আলোচনা ॥ পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বুধবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান।

এতে বক্তব্য রাখেন প্রভাতী শাখার সহকারি প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারি প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, প্রভাষক মহসিন মিয়া, সুরুজ্জামান মাষ্টার, আবুবকর সিদ্দিক, গোলজার হোসেন, চৌধুরী আশরাফ আলী, খাদিজা আক্তার তামান্না, জান্নাতুল ফেরদৌস, সাবিনা সুলতানা, জাকির হোসেন প্রমুখ।


আলোচনা সভায় অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান বিজয় দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।