নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় নয়ারহাট বাজারে পুলিশ পরিচয়ে একটি জুয়েলারী মার্কেটের ১৮টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা বাজারের নিরাপত্তাকর্মী ও দোকান কর্মচারীদের মারধর করে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রেখে দোকানে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। সোমবার ভোররাতে আশুলিয়ার নয়ারহাট বাজারের জুয়েলারি মার্কেটে এ ডাকাতির ঘটনা ঘটেছে। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার পিসিআর পরীক্ষার জন্য ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে। বিভিন্ন জায়গায় (দেশ) এখন নতুন করে কন্ডিশন দেয়া হচ্ছে যে, ফ্লাইয়ের […]
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মধ্য রাতে এক দম্পতিকে হত্যা করা হয়েছে। রোববার দিনগত রাত ১২টায় কুমিল্লার সদর উপজেলার সুবর্ণপুরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর মীর বাড়ির পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, রোববার রাত […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নৌ ও বিমান বাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ কর্মকর্তাদের বিবেচনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভবিষ্যতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ যারা তারা প্রমোশন পেয়ে প্রত্যেকটি বাহিনী পরিচালনার দায়িত্ব পাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজ রোববার সকালে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ (প্রথম […]
নিজস্ব প্রতিবেদক: কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অধীনে চ্যাংড়াবান্ধা সীমান্তে বেআইনি অনুপ্রবেশের দায়ে আটক শেখ সোহেল রানাকে পুলিশ তিনদিনের হেফাজতে নিয়েছে। বাংলাদেশের ই-কমার্স সংস্থা ই-অরেঞ্জের অন্যতম কর্ণধার শেখ সোহেল রানা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। কোচবিহার জেলার পুলিশ সুপার টেলিফোনে জানান, বেআইনি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের জন্যে প্রয়োজনীয় ধারায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আদালতে রবিবার তাকে দাখিল করে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ১২ই সেপ্টেম্বর রোববার থেকেই দেশের স্কুল-কলেজ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, প্রতিষ্ঠান খুলে দেয়ার ক্ষেত্রে সরকার কিছু নির্দেশনা তৈরি করেছে তা অবশ্যই মেনে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার […]
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরে পুবাইলের মাজুখান এলাকায় একতা ঝুট ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ঝুট গোদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মোঃ নজরুলের গোদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা অর্ধশতাধিক গুদামে ছড়িয়ে পরে। একতা ঝুট এবং ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশটি আগামী বছর চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত প্রথম ধাপের ৬৬ দশমিক ২৫ শতাংশ কাজ হয়ে গেছে। আমি আশা করছি আগামী বছর অর্থাৎ ২০২২ সালে প্রথম ধাপের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৩তম সামিটসহ কয়েকটি আন্তর্জাতিক সামিটে অংশ নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা ত্যাগ করেছেন। সেখানে তিনি স্পিকার্স অফ পার্লামেন্টের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজম এর প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নিবেন। রোববার ভোরে ভিয়েনার উদ্দেশে স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেন। খবর বাসসের ইন্টার-পার্লামেন্টারী […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত দ্বিতীয় ধাপের চারদিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। যথা নিয়মে আদালতে হাজির করা হয়েছে এ মামলার ১৫ আসামিকে। এরআগে গেল ২৩, […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ সেপ্টেম্বর মোট ৮৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল ইসলাম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল ১০টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করবেন। তিনি বলেন, পাঁচটি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আজ রবিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে পুনরায় যোগাযোগ শুরু হচ্ছে। এর আগে এয়ার বাবল চুক্তির আওতায় তিন দফায় বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচল শুরুর তারিখ পেছায়। গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (বেবিচক) বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়। সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর […]
মোহাম্মদ আলম : ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। শিক্ষা বছরের আর মাত্র ৪ মাস হাতে আছে। এই সময়ের মাঝে সারা বছরের চাপ নেয়া শিক্ষার্থীদের জন্য দূঢ়হ। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষক, অভিভাবক সবারই উচিত সেদিকে লক্ষ্য রাখা। এ’কদিন যা খুশি পড়ুক। ঘাটতি পুরন করতে গিয়ে যেন কোনভাবেই শিক্ষার্থীরা অথৈ সাগরে না ভাসে। একাডেমিক পড়া মানেইতো সব […]
নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বিএসএফের সদস্যরা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাকে আটক করেন। শনিবার স্থানীয় অনলাইন পোর্টাল উত্তরবঙ্গসংবাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে বাংলাদেশ পুলিশ সোহেল রানার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার করতেন বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সংসদ অধিবেশনে বিল পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ওই ঘটনার বিচার কার্যক্রম বন্ধে ‘ইনডেমনিটি অধ্যাদেশ জারি’র বিষয়টি নিয়ে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশিদের বক্তব্যের জবাবে […]
নিজস্ব প্রতিবেদক: স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে। শিক্ষাখাতে বেশ ক্ষতি […]
নিজস্ব প্রতিবেদক: সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে শনিবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই আসনের ১৪৯টি কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ডিভাইস মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে […]
নিজস্ব প্রতিবেদক: এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল রবিবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ বিমানও শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন সূচির কথা ঘোষণা করেছে। ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে […]
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সদরের খাগডহর এলাকায় র্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ ৪ জঙ্গিকে আটক করা হয়েছে। শনিবার রাতে র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। পরে অভিযানের এক পর্যায়ে ৪ জঙ্গিকে আটক […]
নিজস্ব প্রতিবেদক: সিলেট-৩ আসনের উপনির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করেছে। নির্বাচনি এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। উপজেলা সদরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। সন্দেহভাজন কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নির্বাচনি এলাকায় নজরদারি বৃদ্ধি ও […]
