নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত। দেশের প্রখ্যাত নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় আজ শনিবার তাকে মনোনয়ন দেয়া হয়। কুমিল্লা […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চীন থেকে কেনা সিনোফার্মের আরো ৫৪ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এমএনসিঅ্যান্ডএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক টিকা গ্রহণের জন্য বিমানবন্দরে ছিলেন। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে […]
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলায় পাথরবাহী ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক তিনি নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে। দলটি যে অপরাজনীতি অব্যাহত রেখেছে, তাতে তাঁরা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছেন।’ আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিজের বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন রাজনৈতিকভাবে […]
স্পোর্টস ডেস্ক: লাইফ সাপোর্ট থেকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। আজ ভোররাত ৩টা ৪৮ মিনিটের দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন নাদির শাহ। সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ার গত দুই বছর যাবৎ ফুসফুসের ক্যানসারে […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটলে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধের ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সকালে রাজধানীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্কুল খোলার পর যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ বেড়েছে এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকা আর […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৩ সালের শেষে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বসে দলটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মুজিববর্ষ উপলক্ষ্যে সরকারের নেয়া আশ্রয়হীনদের জন্য ঘর তৈরির প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যখন ঠিক করলাম, প্রত্যেকটা মানুষকে ঘর করে দেব। আমি কয়েকটা জায়গায় দেখলাম ঘর ভেঙ্গে পড়ছে। বিভিন্ন জায়গার এমন ছবি দেখার পর সার্ভে করালাম কোথায় […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনকের ৭ই মার্চের ভাষণের আঙ্গুল উঁচানোর ভাস্কর্য স্থাপনের আদেশও দিয়েছেন আদালত। এছাড়া ভাস্কর্য স্থাপনের জন্য একটি কমিটি করতে বলা হয়েছে। আজ দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সোয়া ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে এ সেবাগুলোর উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠান থেকে […]
রাজন্য রুহানি, জামালপুর: জামালপুরে বিভিন্ন অবৈধ কারখানায় ভেজাল খাদ্যদ্রব্য ও নকল প্রসাধনী জব্দ করে ৪ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নকল ভোজ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে শহরের বিসিক শিল্পনগরীর জান্নাত বেকারীর স্বত্ত্বাধিকারী ফারুক আহম্মেদ ও নূর জাহান বেকারীর স্বত্ত্বাধিকারী হুমারুন কবিরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে ফ্লাট ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার একনেক সভায় এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন। দেশের ৬৬ পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসব ভবন নির্মাণের পর কর্মীদের কাছ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিকভাবে দল পরিচালনা করে দেশে বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার কথা জনগণ বিশ্বাস করে না। বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছেন। তিনি বলেন, এরই মাধ্যমে বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। অন্ধ হলে কি প্রলয় […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলতে হবে- এমন কোনো রীতি নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, স্যার, ম্যাডাম বা এমন কিছু সম্বোধন করতে হবে, এমন কোনো রীতি নাই। সরকারি […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৫৮৯ কোটি ৭০ লাখ টাকা। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) একনেক সভায় আট প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন সেগুলো অনুমোদন দেন। বৈঠক শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে অনুষ্ঠিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আজ মঙ্গলবার সকাল থেকে দেওয়া শুরু হয়েছে। গ্রামের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে শহরের সিটি করপোরেশন এলাকার সর্বত্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকাদান চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গত ৭ জুলাই দেশব্যাপী […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা সংক্রমণের হার কমে আসার কথা জানিয়ে বাংলাদেশকে বৃটেনের অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা ‘রেড-লিস্ট’ থেকে সরানোর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে এ অনুরোধ জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে উদ্ধৃত করে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোমেন বৃটিশ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে। সোমবার সচিবালয়ে তার দফতরে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিএনপির শাসনামলে স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির সফল বাস্তবায়ন হয়েছে বলে বিএনপি নেতাদের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটি আদৌ সত্য নয়, […]
নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। তিনি বলেন, সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার। লন্ডনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তালেবানের নীতি ও আচরণের ওপর নির্ভর […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে নামে থাকা জাদুঘর সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এই কথা বলেন। প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক, পাকিস্তানের দালাল। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত কোনো জাদুঘর জিয়ার […]
