×

ভাইরাল নুসরাতের ‘ডিকশনারি লুক’

বিনোদন ডেস্ক :  প্রকাশ্যে নুসরাত জাহানের আগামী ছবি ‘ডিকশনারি’র লুক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে তিনি খোলা চুলে, হলুদ শাড়িতে। মাঝ কপালে ছোট্ট টিপ, অল্প গয়নায়, মেকআপহীন নুসরাত যথারীতি নজর কেড়েছেন সবার। ‘রাস্তা’, ‘তিস্তা’, ‘তারা’-এ তিনটি ছবি পরিচালনার নয় বছর পরে ‘ডিকশনারি’ দিয়ে আবার পরিচালনায় ব্রাত্য বসু। চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল, মুখ্য চরিত্রে অভিনয় করবেন নুসরাত এবং আবীর চট্টোপাধ্যায়। নুসরাতের ‘প্রাক্তন’ প্রেমিক পরমব্রত চট্টোপাধ্যায়। বুদ্ধদেব গুহ’র দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে তৈরি মন্ত্রী-অভিনেতা-পরিচালকের নতুন ছবি। ফেব্রুয়ারিতে শুরু হয় ছবির শ্যুটিং। বোলপুরে টানা কিছুদিন পরিচালক শ্যুট করেছিলেন আবীর-নুসরাত-পরমব্রতকে নিয়ে। শান্তিনিকেতনে নুসরাত এসেছেন, এই খবরে মানুষের ঢল নেমেছিল বোলপুরে। সাংসদকে একবার চোখের দেখা দেখতে আট থেকে আশি ভিড় জমিয়েছিলেন। অনুরাগীদের সঙ্গে একটি দিন কিছুক্ষণ সময়ও কাটিয়েছিলেন তিনি। মজা করেছিলেন, ‘সেলফি না আইসক্রিম’? প্রশ্ন তুলে। পরে কাউকেই যদিও নিরাশ করেননি তারকা। নুসরতের সোশ্যাল পেজ থেকে জানা গিয়েছে, সেলফির পাশাপাশি তিনি আইসক্রিমও খাইয়েছিলেন উপস্থিত প্রায় সবাইকে। এরপরেই আচমকা করোনা হানা। শ্যুট বন্ধ রাখতে বাধ্য হন ব্রাত্য। পুজোর পরে শেষ হয়েছে সেই শ্যুটিং। ডাবিং-এর কাজ প্রায় শেষের পথে। বিনোদন ডেস্ক :  প্রকাশ্যে নুসরাত জাহানের আগামী ছবিডিকশনারি লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে তিনি খোলা চুলে, হলুদ শাড়িতে মাঝ কপালে ছোট্ট টিপ, অল্প গয়নায়, মেকআপহীন নুসরাত যথারীতি নজর কেড়েছেন সবার রাস্তা’, ‘তিস্তা’, ‘তারা’- তিনটি ছবি পরিচালনার নয় বছর পরেডিকশনারিদিয়ে আবার পরিচালনায় ব্রাত্য বসু। চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল, মুখ্য চরিত্রে অভিনয় করবেন নুসরাত এবং আবীর চট্টোপাধ্যায়। নুসরাতেরপ্রাক্তনপ্রেমিক পরমব্রত চট্টোপাধ্যায়। বুদ্ধদেব গুহ দুটি ছোট গল্পবাবা হওয়াস্বামী হওয়াঅবলম্বনে তৈরি মন্ত্রীঅভিনেতাপরিচালকের নতুন ছবি ফেব্রুয়ারিতে শুরু হয় ছবির শ্যুটিং। বোলপুরে টানা কিছুদিন পরিচালক শ্যুট করেছিলেন আবীরনুসরাতপরমব্রতকে নিয়ে। শান্তিনিকেতনে নুসরাত এসেছেন, এই খবরে মানুষের ঢল নেমেছিল বোলপুরে। সাংসদকে একবার চোখের দেখা দেখতে আট থেকে আশি ভিড় জমিয়েছিলেন। অনুরাগীদের সঙ্গে একটি দিন কিছুক্ষণ সময়ও কাটিয়েছিলেন তিনি। মজা করেছিলেন, ‘সেলফি না আইসক্রিম’? প্রশ্ন তুলে পরে কাউকেই যদিও নিরাশ করেননি তারকা। নুসরতের সোশ্যাল পেজ থেকে জানা গিয়েছে, সেলফির পাশাপাশি তিনি আইসক্রিমও খাইয়েছিলেন উপস্থিত প্রায় সবাইকে। এরপরেই আচমকা করোনা হানা। শ্যুট বন্ধ রাখতে বাধ্য হন ব্রাত্য। পুজোর পরে শেষ হয়েছে সেই শ্যুটিং। ডাবিংএর কাজ প্রায় শেষের পথে