নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক অজ্ঞাত যুবকের (৩২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম কোণে তুরাগ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার দুপুরে মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম কোণে তুরাগ নদে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর : বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোচিত-সমালোচিত লক্ষ্মীপুর সংসদীয় আসন-২ রায়পুর উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী বেসরকারীভাবে ভোট কেন্দ্রের সর্বশেষ ফলাফল অনুযায়ী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত শেখ ফায়িজউল্লাহ শিপনের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট খুঁজে […]
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী : টঙ্গীতে তুরাগ নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) টঙ্গীর মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম দিকে তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত অজ্ঞাত পুরুষ ব্যক্তি। আনুমানিক বয়স ৩৩ বছর। মৃতদেহ মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম দিকে তুরাগ নদীতে ভাসমান অবস্থায় দেখতে […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে আলম হোসেন চঞ্চল (৪৫) নামের মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য নিজ শয়ন ঘরের আড়ার (বরগা) সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোরে ঘটনাটি ঘটে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে। নিহত চঞ্চল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য […]
নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনায় আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর লকডাউন। লকডাউন চলাকালীন খুলনা রেলস্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না। পাশাপাশি অন্য জেলা থেকে ট্রেন আসাও বন্ধ থাকবে। একইসাথে জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলায় গণপরিবহন চলবে না। এই এক সপ্তাহ জেলায় ইজিবাইক, থ্রি হুইলারসহ সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। রোববার বিকেলে খুলনা […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপজেলার ৩০জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে দলিল হস্তান্তর […]
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : চুরি করতে গিয়ে জনতার হাতে গণপিটুনিতে আহত চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে আবদুস শহীদ নামের একজনের মৃত্যুকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরের চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালকে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, ১৪ জুন সোমবার রমনী মোহন ইউনিয়নের ৪ নং […]
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : গত ৯ বছর যাবত রাজশাহী জেলায় বিভিন্ন বাংলা ও ইংরেজী মাধ্যমে কাজ করে আসছেন সাংবাদিক ওবায়দুল ইসলাম (রবি)। সম্প্রতি জেলার চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে করোন পরিক্ষায় পজিটিব রেজাল্ট আসে। তারপর থেকেই হতাশায় দিন অতিবাহিত হচ্ছে সাংবাদিক ও তার পরিবারের। সরকারীভাবে কোন ধরনের সহযোগিতা এই পর্যন্ত সাংবাদিক পরিবারের কাছে আসেনি। […]
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ‘বিএনপি নির্বাচনে না এসে ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে। বিএনপি রাজনীতির খেই হারিয়ে ফেলেছে’বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সাথে বৈঠককালে তিনি প্রধান অতিথির বক্তব্যে […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে বিশ্ব এজতেমা রোড সংলগ্ন ক্যাপিটা ডেভলাপমেন্ট লিমিটেড নাম ভবনে এ আগুন লাগার ঘটনাটি ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার মোঃ ইকবাল হাসান জানান, শনিবার সকাল পৌনে নয়টার […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মহান স্বাধিনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গ্বয়েস্বর চন্দ্র রায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক মিলন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়তবাদীদল বিএনপি, […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা আক্রান্ত হয়ে আব্দুস সামাদ (৭৪) নামের আবারও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আব্দুস সামাদ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র। আজ শনিবার ভোর সাড়ে ৫টায় নিজ বাড়ীতে তিনি করোনায় মৃত্যুবরণ করেন। করোনায় মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। নিহতের ছেলে আমজাদ হোসেন […]
গাজীপুর প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে গাজীপুরে মোট ২০২টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। আগামি ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো গাজীপুরে আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রতিটি জেলায় জমি ও গৃহহীন […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর : বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বহুল আলোচিত লক্ষীপুরের সংসদীয় আসন-২ রায়পুর উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্পন্ন হয়। শুক্রবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনতার উপস্থিতিতে জেলার প্রধান উপশহর দালাল বাজার ডিগ্রী কলেজ মাঠে উক্ত জনসভা অনুষ্ঠিত […]
মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপির পিতা-মাতার আসু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ডাকরার পাগলপাড়া মোড়ে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: ঢাকা-গাজীপুর রুটে চলাচলকারী মানুষের ভোগান্তি নিরসনে চালু হচ্ছে বিশেষ ট্রেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজের ধীরগতিতে চলাচলকারী যাত্রী […]
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট পৌরসভা পরিষদের ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার আয়োজনে পৌর মিলায়তনে পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্বে এই বাজেট পেশ করেন পৌর সচিব মোহাম্মদ রবিউল হক। বাজেট অধিবেশনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, সমাজসেবা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক উপ-পরিচালক কৃষি অধিদপ্তর […]
ওবায়দুল ইসলাম রবি রাজশাহী (শহর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম চালু করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণারের সামনের আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র। ১০০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলো […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। পাঁচবিবি ডাকবাংলো চত্বরে এসব গাছের চারা রোপণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ সভাপতি আরিফুর ইসলাম রকেট। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী আবুল হায়াত মোহাম্মদ রফিক, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল […]
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহীতে ২৪ ঘন্টায় ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৬ জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া ল্যাব দুুটিতে ৩৬৩ জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে (২৪ জুন পর্যন্ত বৃদ্ধি […]
