দিবাকর দত্ত পুলিন, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে ইউএনওর উপস্থিতিতে এক যুবলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে ইউএনও অফিসের সামনে এ ঘটনা ঘটে । জানা যায়, নবাগত যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সাথে ইন্দুরকানী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন সেপাই দেখা করতে আসলে সাবেক উপজেলা যুবলীগের […]
মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাট ও বাঘার পদ্মানদী রক্ষা বাঁধ পরিদর্শন করেন স্থানীয় সংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি। রবিবার সকালে মেশিন চালিত নৌকা যোগে উপজেলার পিরোজপুর, চন্দনশহর, রাওথা ও বাঘা উপজেলার মিরগঞ্জ, আলাইপুর নদীতীরবর্তী ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে এক হাজার দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মহানগরের চান্দনা হাইস্কুল এন্ড কলেজ মাঠে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ওই ঈদ সামগ্রী বিতরণ করেছেন। মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর […]
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন মসজিদ,মন্দির ও দু:স্থদের মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ২০২০-২১ অর্থবছরের ঐচ্ছিক তহবিল এবং ধর্মমন্ত্রালয় হতে প্রাপ্ত অনুদান মসজিদ ও মন্দিরসহ অসহায় ও দু:স্থদের মাঝে নগদ অর্থ ও চেক তুলে দেন উপজেলা […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার পদের দোয়া প্রার্থী খুরশিদ আলম (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ। আটক খুরশিদ আলম উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। সে আসন্ন ধরঞ্জী ইউনিয়নের ৪নং ধরঞ্জী ওয়ার্ডের মেম্বার পদের দোয়া প্রার্থী ছিলেন। পাঁচবিবি […]
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে একটি এ্যাম্বুলেন্স ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দাদড়া এলাকায় শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন— জয়পুরহাট সদরের হাড়াইল এলাকার মন্টু হোসেনের ছেলে আবির হাসান (২৬), সোটাহার উত্তরপড়া এলাকার আ. আলিমের […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার দুপুরে চেরাগআলীস্থ টোকিও টাওয়ারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে এম.এ লতিফ সভাপতি ও শাহাদাত হোসেন কাজল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ২৫ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বিকাশ আচার্য্য, মোশারফ হোসেন, মামুনুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, […]
মোঃ নুরুল আমিন, রাঙ্গামাটি : বয়স ৭৫ এর ছুঁই ছুঁই। নাম সেকান্দর আলী তালুকদার। স্ত্রী আর ছেলে-মেয়ে ৬ জন নিয়ে বসবাস করেন রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায়। তবে কিছু প্রভাবশালী ভূমিদস্যু ব্যক্তি আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে বিচার শালিসকে অমান্য করে তাঁর বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে বসত বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করেছেন, মোঃ কামরুল ইসলাম, মোঃ […]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ৩০০ জনকে মাসব্যাপী খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে দেশের স্বনামধন্য শিল্প পরিবার একমি গার্মেন্টস ইউনিট। প্রতিদিন সন্ধায় রাজধানী উত্তরার ৪ নং সেক্টরে অবস্থিত একমি গার্মেন্টস ইউনিটের প্রধান কার্যালয় হতে ব্যাবস্থাপনা পরিচালক জনাব তানভীর সিনহার পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা দেয়া হয়। একমি গার্মেন্টস ইউনিট এর কর্মকর্তা জনাব মোঃ […]
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : হটলাইনে কল দিলেই করোনা রোগীর কাছে পৌছে যাবে অক্সিজেন সেবা। জরুরী প্রয়োজনে দেয়া হবে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। করোনায় আক্রান্ত রোগীদের সেবায় গাজীপুর মহানগর যুবলীগ ৮টি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা শুরু করেছেন। আজ শুক্রবার বেলা ১১ টায় মহানগরের টঙ্গী পাইলট স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মোঃ বিল্লাল হোসেন মোল্লা ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন […]
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে রাজশাহীর চারঘাট উপজেলা। প্রধানমন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না এমন অঙ্গীকার বাস্তবায়নে চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ২৫টি ঘর এবং আদিবাসি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৫টি সহ মোট ৩০টি ঘর সুবিধাভোগী ভুমিহীন জনগোষ্ঠীদের মাঝে বিতরন করা হয়। পুরো চারঘাট উপজেলায় প্রায় এক লাখ অধিক পরিবারের […]
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশিগঞ্জে স্বপ্না বেগম (২৫) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী-শ্বশুর পলাতক রয়েছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ছয় টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনন্দেরচর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ […]
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে করোনা আক্রান্তদের সেবায় হেল্প সেন্টার চালু করেছে জেলা বিএনপি। এই হেল্প সেন্টার থেকে করোনায় আক্রান্তদের দেওয়া হবে সব ধরনের সহযোগিতা। এখানে ড্যাব জামালপুরের আহ্বায়ক ডা. আহম্মদ আলী আকন্দ করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবেন। দুই শিফটে এই সেন্টারটি চালু থাকবে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ও বিকেল ৩ […]
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সারা দেশের ন্যায় গাজীপুরের জয়দেবপুর শিববাড়ি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়টি করোনা হেল্প সেন্টার হিসেবে ঘোষণা দেয়া হয়। করোনা হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক […]
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী চারঘাট উপজেলায় দুই নারীর বিরুদ্ধে বিবাহ বন্ধনসহ নানা ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। স্থানীয় থানা পুলিশ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গও পরাজিত ওই নারীর কৌশলের কাছে। অনুসন্ধানে জানাযায়, অভিযুক্ত তুহিনারা খাতুন আছমা এবং তার মা সুফিয়া বেগম এই সিন্ডিকেটের মূল হোতা। উপজেলার শুলুয় উনিয়ন এর ১,২ এব ৩ নং […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে ৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ভোরে সদর উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে তাকে। গ্রেফতারকৃত হলেন, জেলার রায়পুর উপজেলার সাইচা গ্রামের লাল মিয়া পাটোয়ারী বাড়ির মৃত আরশাদ […]
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী আজ মঙ্গলবার সকাল থেকে বিতরণ করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সদর উপজেলার ৭টি ইউনিয়নে পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব […]
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। নতুন করে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের শরীরে পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১৭ দশমিক ৫১ শতাংশ। তবে গত কয়েক দিনে কোনো মৃত্যুর ঘটনা নেই। এ পর্যন্ত এ জেলায় ৩৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে জেলা শহরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে […]
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ডুগরপাড়ায় গতকাল সোমবার সন্ধ্যায় বিদ্যুত স্পৃষ্টে সাহাব উদ্দিন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় সাহাব উদ্দিনের ছেলে কাজল (১৩) আহত হয়েছে। নিহত সাহাব উদ্দিন উপজেলার আওলাই ইউনিয়নের ডুগরপাড়া গ্রামের মৃত খিতির মিস্ত্রির ছেলে। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, সন্ধ্যায় বৃষ্টির সময় সাহাব […]
লালমনিরহাট প্রতিনিধিঃ সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিক সেলিম সম্রাট সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় তার ক্যামেরা ভাংচুর করা হয়। রোববার (১১ জুলাই) বিকাল ৫টায় ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (উত্তর পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেয় সাংবাদিক সেলিম সম্রাট। […]
