নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ৩০০ জনকে মাসব্যাপী খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে দেশের স্বনামধন্য শিল্প পরিবার একমি গার্মেন্টস ইউনিট।
প্রতিদিন সন্ধায় রাজধানী উত্তরার ৪ নং সেক্টরে অবস্থিত একমি গার্মেন্টস ইউনিটের প্রধান কার্যালয় হতে ব্যাবস্থাপনা পরিচালক জনাব তানভীর সিনহার পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা দেয়া হয়।
একমি গার্মেন্টস ইউনিট এর কর্মকর্তা জনাব মোঃ আরিফুর রহমান জানান, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত সব শ্রেনী পেশার মানুষের মাঝে অভাব দেখা দিয়েছে, এরই পরিপ্রেক্ষিতে একমি গার্মেন্টস ইউনিট এর ব্যাবস্থাপনা পরিচালকের ব্যাক্তিগত উদ্যেগে ৩০০ জনকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। প্রতিদিন রান্না করা খাবার ওইসব অসহায় মানুষের মাঝে বিলি করা হয়।
একমি গার্মেন্টস ইউনিট এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব তানভীর সিনহা বলেন, করোনায় মহামারীতে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি দেশের বিত্তবান মানুষেরদেরও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। করোনার প্রাদূর্ভাব না কমা পর্যন্ত তার এই কর্মসূচি চলবে বলে তিনি জানান।
