নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : হটলাইনে কল দিলেই করোনা রোগীর কাছে পৌছে যাবে অক্সিজেন সেবা। জরুরী প্রয়োজনে দেয়া হবে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। করোনায় আক্রান্ত রোগীদের সেবায় গাজীপুর মহানগর যুবলীগ ৮টি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা শুরু করেছেন।
আজ শুক্রবার বেলা ১১ টায় মহানগরের টঙ্গী পাইলট স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মোঃ বিল্লাল হোসেন মোল্লা ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা উদ্ভোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত বা অন্য যে কোন রোগি জরুরী অক্সিজেন সেবা দিতে তার শতাধিক স্বেচ্ছাসেবক সদা প্রস্তুত থাকবে। হাসপাতালে নেবার প্রয়োজন হলে ফ্রি অ্যাম্বুলেন্স দেয়া হবে। ০১৯৪১৮৫১৩৩১ এবং ০১৯২৮৪৮৩৩৯৬ হটলাইনে কল দিলেই যুবলীগ স্বেচ্ছাসেবীরা অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর বাড়িতে হাজির হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযুদ্ধা মোঃ আনোয়ার হোসেন, টঙ্গী শ্রমিক লীগ সহসভাপতি হিরন মিয়া, মোঃ সিরাজুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক আয়েশা আক্তার, নাজমা খাতুন, মহানগর যুবলীগ নেতা মুন কিবরিয়া, মোস্তাফিজুর রহমান, সীমান্ত খোকন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
